মে ১১: সৌদি আরবের রাষ্ট্রীয় তেল কোম্পানি 'সৌদি আরামকো'র প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) আমিন নাসের গতকাল (রোববার) বলেছেন, গত দুই মাসে বিশ্বজুড়ে তেলের সরবরাহ প্রায় ১ বিলিয়ন ব্যারেল হ্রাস পেয়েছে। একই দিনে প্রকাশিত সৌদি আরামকোর আর্থিক প্রতিবেদনে দেখা গেছে, চলতি বছরের প্রথম প্রান্তিকে কোম্পানিটির নিট মুনাফা গত বছরের একই সময়ের তুলনায় প্রায় ২৬ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
একটি গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে নাসের বলেন, জ্বালানি সরবরাহ স্বাভাবিক অবস্থায় ফিরলেও পুরো ব্যবস্থাটিকে আগের মতো স্বাভাবিক হতে বেশ কিছুটা সময় লাগবে।
প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, সৌদি আরামকোর পূর্ব-পশ্চিম পাইপলাইন প্রথম প্রান্তিকে তার পরিবহন ক্ষমতা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করেছে, যা দৈনিক সর্বোচ্চ ৭০ লাখ ব্যারেল পরিবহন ক্ষমতায় পৌঁছেছে। এর মাধ্যমে সৌদি আরবের লোহিত সাগর উপকূল থেকে তেল রপ্তানি নিশ্চিত হয়েছে।
সৌদি আরামকো জানিয়েছে, পূর্ব-পশ্চিম তেল পাইপলাইনটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সরবরাহ পথ। এটি বৈশ্বিক জ্বালানি সংকট প্রশমনে সাহায্য করে এবং হরমুজ প্রণালীতে জাহাজ চলাচলে নিষেধাজ্ঞার কারণে ক্ষতিগ্রস্ত গ্রাহকদের কিছুটা আশ্বাস প্রদান করে।
লিলি/তৌহিদ/আনন্দী
全球石油供应两个月减少约10亿桶
新华社利雅得5月10日电(记者罗晨 王海洲)沙特阿拉伯国家石油公司(沙特阿美)总裁兼首席执行官阿明·纳赛尔10日表示,过去两个月,全球石油供应减少约10亿桶。沙特阿美当天发布的财报显示,公司今年第一季度净利润同比增长约26%。
纳赛尔当天在接受媒体采访时表示,即便能源流动恢复正常,整个系统也需要一段时间才能回归常态。
沙特阿美财报显示,受战事引发能源价格波动影响,该公司一季度净利润为336亿美元,相比去年同期增长约26%。
财报指出,沙特阿美的东西输油管道在一季度大幅提升输送能力,达到每日700万桶的最大输送量,保障了沙特红海沿岸石油出口。
沙特阿美方面表示,东西输油管道是重要供应动脉,有助于缓解全球能源冲击,并为受霍尔木兹海峡航运限制影响的客户提供了一定保障。
সৌদি আরামকো জানিয়েছে যে, পূর্ব-পশ্চিম পাইপলাইন একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সরবরাহ পথ, যা বৈশ্বিক জ্বালানি সংকট প্রশমনে সাহায্য করে এবং হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল নিষেধাজ্ঞার কারণে ক্ষতিগ্রস্ত গ্রাহকদের কিছুটা আশ্বাস প্রদান করে।