Tuesday, June 23, 2026
Live

বিশ্বের বৃহত্তম মিথানল দ্বৈত-জ্বালানির কনটেইনার জাহাজের নির্মাণকাজ সম্পন্ন চীনে

সিএমজি
সিএমজি বাংলা বিভাগ
Published: Updated:
চীনা প্রতিষ্ঠানে মার্কিন নিষেধাজ্ঞা ঠেকাতে বেইজিংয়ের পাল্টা পদক্ষেপ

ফয়সল আবদুল্লাহ

চীনের তৈরি বিশ্বের বৃহত্তম মিথানল দ্বৈত-জ্বালানির কনটেইনার জাহাজের নির্মাণকাজ সম্পন্ন হয়েছে। পরিবেশবান্ধব জাহাজ নির্মাণ প্রযুক্তিতে এটি একটি মাইলফলক। শুক্রবার পূর্ব চীনের চিয়াংসু প্রদেশের নানতোং শহরে জাহাজটির নির্মাণ কাজ শেষ হয়।

‘ওওসিএল উইজডম’ নামের জাহাজটির দৈর্ঘ্য প্রায় ৪০০ মিটার এবং প্রস্থ ৬০ মিটারেরও বেশি। এতে সর্বোচ্চ ২৪ হাজার ১৬৮টি টিইইউ বহন করা সম্ভব। জাহাজটির ডেডওয়েট সক্ষমতা ২ লাখ ২৫ হাজার টন।

নানতোং কসকো শিপিং হেভি ইন্ডাস্ট্রির গবেষণা ও উন্নয়ন বিভাগের ডিজাইনার ওয়াং চিকাং জানান, জাহাজটিতে বিশ্বের বৃহত্তম মিথানল ডুয়াল-ফুয়েল সরবরাহ ব্যবস্থা ব্যবহার করা হয়েছে। এতে ১৪ হাজার ৩০০ ঘনমিটার ধারণক্ষমতার একটি বিশাল মিথানল জ্বালানি ট্যাংক রয়েছে।

এই জ্বালানি ব্যবস্থার ফলে জাহাজটি প্রায় ১৫ হাজার নটিক্যাল মাইল পথ অতিক্রম করতে পারে, যা এশিয়া থেকে ইউরোপের দূরবর্তী বন্দর পর্যন্ত একটানা ভ্রমণের জন্য যথেষ্ট।

বিশেষজ্ঞরা জানান, জাহাজটি প্রয়োজন অনুযায়ী মিথানল ও প্রচলিত জ্বালানির মধ্যে সহজে পরিবর্তন করতে পারে। এতে নাইট্রোজেন অক্সাইডের নিঃসরণ ৩০ থেকে ৫০ শতাংশ পর্যন্ত কমানো যাবে এবং বছরে কার্বন ডাইঅক্সাইড নিঃসরণ প্রায় দেড় লাখ টন পর্যন্ত কমানো সম্ভব।

আগামী জুনে এটি আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হবে।

সিএমজি

Rate This Article

How would you rate this article?

সিএমজি

সিএমজি

বাংলা বিভাগ

চায়না মিডিয়া গ্রুপ (CMG) চীনের রাষ্ট্রীয় রেডিও ও টেলিভিশন সম্প্রচারকারী প্রধান কোম্পানি।

Our Editorial Standards

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.