বিশ্ব ফ্যাসিবাদ-বিরোধী যুদ্ধে বিজয়ের সুফলকে সম্মানের সঙ্গে সমুন্নত রাখতে হবে। চীন ধারাবাহিকভাবে এই অবস্থান বজায় রেখেছে। এমনটা বলেছেন চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং।
সম্প্রতি রাশিয়া ও জাপানের মধ্যকার বিতর্কিত দ্বীপপুঞ্জে চীনা প্রতিনিধিদলের সফর নিয়ে প্রতিবাদ জানিয়েছে জাপান। এর জবাবে আজ (বুধবার) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ সম্মেলনে ওই কথা বলেছেন মুখপাত্র।
সূত্র: সিএমজি