মে ১৩, সিএমজি বাংলা ডেস্ক: বেইজিংয়ে ২০২৬ সালের ১২ মে পর্যন্ত ৮০ লাখের বেশি সীমান্ত পারাপার নথিভুক্ত হয়েছে, যা গত বছরের তুলনায় ১২ শতাংশ বেশি। ২০২৫ সালের তুলনায় অর্ধমাস আগে এ মাইলফলকে পৌঁছা গেছে।
বেইজিং জেনারেল স্টেশন অফ ইমিগ্রেশন ইন্সপেকশনের তথ্য অনুযায়ী, সরকারি উপাত্তে দেখা গেছে যে, চলতি বছরের ১১ মে পর্যন্ত বেইজিংয়ের বন্দরগুলোতে বিদেশি নাগরিকদের প্রবেশ ও প্রস্থানের সংখ্যা ২৫.৫ লাখ ছাড়িয়ে গেছে, যা মোট সংখ্যার ৩২ শতাংশ এবং ২০২৫ সালের একই সময়ের তুলনায় ৩৩.৬ শতাংশ বেশি।
এদের মধ্যে, চলতি বছরে রাজধানীতে আগত প্রায় ৯ লাখ ৫৭ হাজার বিদেশি ভিসামুক্ত বা অস্থায়ী প্রবেশ অনুমতি নীতির অধীনে প্রবেশ করেছেন, যা মোট বিদেশি প্রবেশকারীর ৭০.৮ শতাংশ।
সাম্প্রতিক এই বৃদ্ধির আংশিক কারণ হলো ভিসামুক্ত নীতির ক্রমাগত উন্নয়ন। এখন পর্যন্ত, চীন ৫০টি দেশের জন্য একতরফা ভিসা-মুক্ত নীতি চালু করেছে এবং ৫৫টি দেশের জন্য ২৪০-ঘণ্টার ট্রানজিট ভিসা-মুক্ত ব্যবস্থা বাস্তবায়ন করেছে।
হাশিম/ফয়সল
তথ্য ও ছবি: সিসিটিভি।