চীনা কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির রাজনৈতিক ব্যুরোর সদস্য ও পররাষ্ট্রবিষয়ক কার্যালয়ের পরিচালক ওয়াং ই, গত ১২ অক্টোবর বেইজিংয়ে, রাশিয়ার প্রেসিডেন্টের সহকারী ও সমুদ্রবিষয়ক কমিশনের চেয়ারম্যান নিকোলাই প্লাতোনোভিচ পাত্রু শেভের সঙ্গে এক বৈঠকে মিলিত হন।
বৈঠকে ওয়াং ই বলেন, প্রেসিডেন্ট সি চিন পিং ও প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন পরস্পরের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ বজায় রেখেছেন, যা দুই দেশের সম্পর্ককে আরও উচ্চমান ও উচ্চস্তরের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে।
তিনি আরও বলেন, চীন-রাশিয়া সম্পর্কের বিকাশের "নীল ইঞ্জিন" চালু করতে হবে; বৈশ্বিক সমুদ্র শাসনব্যবস্থার উন্নয়নে চীন ও রাশিয়াকে আরও ইতিবাচক অবদান রাখতে হবে; এবং একটি অভিন্ন কল্যাণের সামুদ্রিক সমাজ গড়ে তুলতে সচেষ্ট হতে হবে।
জবাবে পাত্রুশেভ বলেন, রাশিয়া চীনের সাথে হাতে হাত রেখে, অভিন্ন কল্যাণের সামুদ্রিক সমাজ গড়ে তুলতে এবং দ্বিপক্ষীয় সার্বিক কৌশলগত সমন্বয়ে নতুন মাত্রা যোগ করতে আগ্রহী। সূত্র: সিএমজি
王毅与俄罗斯总统助理、海事委员会主席帕特鲁舍夫举行会晤
中共中央政治局委员、中央外办主任王毅12日在北京与俄罗斯总统助理、海事委员会主席帕特鲁舍夫举行会晤。
王毅转达习近平主席对普京总统的亲切问候。王毅表示,习近平主席和普京总统保持密切沟通,引领两国关系向更高质量、更高水平迈进。要发动中俄关系发展的“蓝色引擎”,为完善全球海洋治理贡献中俄力量,推动构建海洋命运共同体。
帕特鲁舍夫转达普京总统对习近平主席的诚挚问候,表示俄方愿与中方携手推动构建海洋命运共同体,为俄中全面战略协作增添新的维度。(完)