Thursday, May 14, 2026
Live

বেইজিংয়ে লি ছিয়াংয়ের সঙ্গে তাজিকিস্তানের প্রেসিডেন্ট বৈঠক অনুষ্ঠিত

বেইজিংয়ে লি ছিয়াংয়ের সঙ্গে তাজিকিস্তানের প্রেসিডেন্ট বৈঠক অনুষ্ঠিত

মে ১৩: চীনের প্রধানমন্ত্রী লি ছিয়াং, গতকাল (মঙ্গলবার) বেইজিংয়ের গণমহাভবনে, তাজিকিস্তানের প্রেসিডেন্ট ইমোমালি রাহমনের সাথে এক বৈঠকে মিলিত হন।

বৈঠকে লি ছিয়াং বলেন, বর্তমানে দুই রাষ্ট্রপ্রধানের কৌশলগত নির্দেশনায়, উভয় পক্ষ একটি উচ্চতর পর্যায়ে চীন-তাজিকিস্তান অভিন্ন কল্যাণের সমাজ গড়ে তোলার জন্য ঘনিষ্ঠভাবে একসাথে কাজ করছে। চীন তাজিকিস্তানের সাথে রাজনৈতিক পারস্পরিক আস্থা আরও সুসংহত করতে, একে অপরের মূল স্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলোতে পারস্পরিক সমর্থন বাড়াতে, যেকোনো বাহ্যিক হস্তক্ষেপের দৃঢ়ভাবে বিরোধিতা করতে, এবং নতুন যুগের জন্য চীন-তাজিকিস্তান ব্যাপক কৌশলগত সহযোগিতামূলক অংশীদারিত্বের ক্রমাগত গভীরতা ও সুদৃঢ়করণকে উত্সাহিত করতে ইচ্ছুক, যা উভয় দেশের উন্নয়ন ও পুনরুজ্জীবনে আরও গতি যোগাবে।

লি ছিয়াং আরও বলেন, বৈশ্বিক দক্ষিণের গুরুত্বপূর্ণ শক্তি হিসেবে, চীন ও তাজিকিস্তানের উচিত জাতিসংঘ, সাংহাই সহযোগিতা সংস্থা (এসসিও) এবং চীন-মধ্য এশিয়া ব্যবস্থার মতো মঞ্চে ঘনিষ্ঠভাবে সমন্বয় ও সহযোগিতা করা, যাতে সকল পক্ষ যৌথভাবে বহুপাক্ষিকতাকে সমর্থন করে, উন্মুক্ততা ও পারস্পরিক লাভজনক সহযোগিতাকে উত্সাহিত করে এবং একটি আরও ন্যায়সঙ্গত ও যুক্তিসঙ্গত বৈশ্বিক শাসন ব্যবস্থা গড়ে তুলতে পারে। এ বছরের এসসিও প্রধানমন্ত্রী পর্যায়ের সম্মেলন আয়োজনে চীন তাজিকিস্তানকে পূর্ণ সমর্থন দেবে বলেও তিনি জানান।

জবাবে রাহমন বলেন, চীনা প্রেসিডেন্ট সি চিন পিংয়ের বিচক্ষণ নেতৃত্বে চীন অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নে ব্যাপক সাফল্য অর্জন করেছে। চীন তাজিকিস্তানের একটি বন্ধুত্বপূর্ণ প্রতিবেশী এবং নির্ভরযোগ্য কৌশলগত অংশীদার। সাম্প্রতিক বছরগুলোতে তাজিকিস্তান ও চীনের মধ্যে পারস্পরিক লাভজনক সহযোগিতা ফলপ্রসূ হয়েছে। তাজিকিস্তান তার জাতীয় উন্নয়নে চীনের দৃঢ় সমর্থনের প্রশংসা করে এবং নতুন যুগে তাজিকিস্তান ও চীনের মধ্যে ব্যাপক কৌশলগত সহযোগিতামূলক অংশীদারিত্বের তাত্পর্যকে ক্রমাগত সমৃদ্ধ করার জন্য, বহুপাক্ষিক ক্ষেত্রে চীনের সাথে যোগাযোগ ও সহযোগিতা জোরদার করতে ইচ্ছুক। (রুবি/আলিম/সুবর্ণা)

李强会见塔吉克斯坦总统拉赫蒙

2026年5月12日上午,国务院总理李强在北京人民大会堂会见来华进行国事访问的塔吉克斯坦总统拉赫蒙。

李强表示,当前,在两国元首战略引领下,双方正紧密协作,努力在更高水平上构建中塔命运共同体。习近平主席将同总统先生举行会晤,就持续深化中塔关系擘画新的蓝图。中方愿同塔方进一步筑牢政治互信,加大在涉及彼此核心利益问题上的相互支持,坚决反对任何外部势力干涉,推动中塔新时代全面战略合作伙伴关系不断走深走实,为两国发展振兴增添更多动力。

李强指出,中塔同为全球南方重要力量,应当密切在联合国、上合组织、中国-中亚机制等平台协调配合,推动各方一道维护多边主义、促进开放共赢,构建更加公正合理的全球治理体系。中方将全力支持塔方办好今年的上合组织成员国总理会议。

拉赫蒙表示,在习近平主席英明领导下,中国经济社会发展取得巨大成就。中国是塔吉克斯坦的友好邻邦和可靠战略伙伴。近年来,塔中互利合作成果丰硕。塔方感谢中方为塔国家发展提供的大力支持,愿同中方加强多边领域沟通协作,不断丰富塔中新时代全面战略合作伙伴关系内涵。

Rate This Article

How would you rate this article?

মাহফুজ রহমান

মাহফুজ রহমান

ডেস্ক সম্পাদক

৫ বছর ধরে সাংবাদিকতা ও লেখালেখি করছেন।

Our Editorial Standards

We are committed to providing accurate, well-researched, and trustworthy content.

Fact-Checked

This article has been thoroughly fact-checked by our editorial team.

Expert Review

Reviewed by subject matter experts for accuracy and completeness.

Regularly Updated

We regularly update our content to ensure it remains current.

Unbiased Coverage

We strive to present balanced information.