বেনিনের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় রোমুয়াল্ড ওয়াদাগিনিকে অভিনন্দন জানিয়ে বার্তা পাঠিয়েছেন চীনের প্রেসিডেন্ট সি চিন পিং।
বার্তায় সি চিন পিং বলেন, চীন ও বেনিনের মধ্যে ঐতিহ্যবাহী মৈত্রী রয়েছে। সাম্প্রতিক বছরগুলোতে, দু’পক্ষের পারস্পরিক রাজনৈতিক আস্থা ধারাবাহিকভাবে উন্নত হয়েছে ও হচ্ছে। পারস্পরিক মৌলিক স্বার্থ ও গুরুত্বপূর্ণ উদ্বেগের বিষয়ে একে অপরকে দৃঢ়ভাবে সমর্থন দিয়ে যাচ্ছে দুই দেশ। বিভিন্ন খাতে বন্ধুত্বপূর্ণ সহযোগিতায়ও অনেক উন্নতি সাধিত হয়েছে, যা সত্যিকার অর্থেই দু’দেশের জনকল্যাণ বৃদ্ধিতে ভূমিকা রেখেছে।
প্রেসিডেন্ট সি আরও বলেন, তিনি দু’দেশের সম্পর্ক উন্নয়নের ওপর অত্যন্ত গুরুত্ব দেন। প্রেসিডেন্ট ওয়াদাগিনির সাথে যৌথভাবে চীন-আফ্রিকা সহযোগিতা ফোরাম বেইজিং শীর্ষসম্মেলনের সিদ্ধান্তসমূহ সুষ্ঠুভাবে বাস্তবায়ন করতে এবং দু’দেশের কৌশলগত অংশীদারিত্বের সম্পর্ক নতুন পর্যায়ে উন্নীত করতে তিনি কাজ করে যেতে ইচ্ছুক বলেও জানান সি চিন পিং।
সূত্র: সিএমজি বাংলা