Wednesday, June 10, 2026
Live

বৈশ্বিক মানবাধিকার শাসনব্যবস্থা উন্নত করতে সব দেশের সঙ্গে কাজ করতে প্রস্তুত চীন: ওয়াং ই

সিএমজি
সিএমজি বাংলা বিভাগ
Published: Updated:
বৈশ্বিক মানবাধিকার শাসনব্যবস্থা উন্নত করতে সব দেশের সঙ্গে কাজ করতে প্রস্তুত চীন: ওয়াং ই

বিশ্বব্যাপী মানবাধিকার শাসনব্যবস্থা উন্নত করা এবং আন্তর্জাতিক মানবাধিকার লক্ষ্যের সুষ্ঠু অগ্রগতি নিশ্চিত করতে চীন সব দেশের সঙ্গে একযোগে কাজ করতে প্রস্তুত বলে জানিয়েছেন চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির রাজনৈতিক ব্যুরোর সদস্য ও দেশটির পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই।

সোমবার জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলের ৬১তম অধিবেশনের উচ্চস্তরের বৈঠকে ভিডিও লিংকে দেওয়া বক্তব্যে তিনি এ কথা বলেন। ওয়াং জানান, চীনের প্রস্তাবিত গ্লোবাল গভর্নেন্স ইনিশিয়েটিভ ইতোমধ্যে ১৫০টিরও বেশি দেশ ও আন্তর্জাতিক সংস্থার সমর্থন ও ইতিবাচক সাড়া পেয়েছে। সার্বভৌম সমতা বজায় রাখা এবং মানবাধিকার শাসনের মূল নীতিগুলো রক্ষার আহ্বান জানান ওয়াং।

তার মতে, মানবাধিকার উন্নয়নের পথ প্রতিটি দেশের নিজস্ব জাতীয় বাস্তবতা ও জনগণের চাহিদার ভিত্তিতে নির্ধারিত হওয়া উচিত। ওয়াং ই আরও বলেন, বৈশ্বিক মানবাধিকার শাসনে জনমুখী দৃষ্টিভঙ্গি গ্রহণ এবং উন্নয়নের অধিকারকে আরও গুরুত্ব দেওয়া প্রয়োজন। এই লক্ষ্যে কর্মমুখী পদক্ষেপ বৃদ্ধির ওপর জোর দিয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে সমন্বয় করে নতুন নকশা প্রণয়নে চীন প্রস্তুত বলেও জানান তিনি।

জেনিফার/ফয়সল তথ্য ও ছবি: সিনহুয়া 

Rate This Article

How would you rate this article?

সিএমজি

সিএমজি

বাংলা বিভাগ

চায়না মিডিয়া গ্রুপ (CMG) চীনের রাষ্ট্রীয় রেডিও ও টেলিভিশন সম্প্রচারকারী প্রধান কোম্পানি।

Our Editorial Standards

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.