Wednesday, October 14, 2026
Live

ভাষা-সংস্কৃতির মাধ্যমে বাংলাদেশ-চীন মৈত্রী জোরদার আহ্বান

সিএমজি
সিএমজি বাংলা বিভাগ
Published: Updated:
ভাষা-সংস্কৃতির মাধ্যমে বাংলাদেশ-চীন মৈত্রী জোরদার আহ্বান

ভাষা, চলচ্চিত্র ও সাংস্কৃতিক বিনিময়ের মাধ্যমে বাংলাদেশ ও চীনের জনগণের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় করার আহ্বান জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত চীনের সাংস্কৃতিক কাউন্সেলর লি শাওফেং। বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের আধুনিক ভাষা ইনস্টিটিউটের কনফুসিয়াস ইনস্টিটিউটের দশম বার্ষিকী উপলক্ষে আয়োজিত চলচ্চিত্র প্রদর্শনী ও সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি এ কথা বলেন।

লি শাওফেং বলেন, গত ১০ বছরে কনফুসিয়াস ইনস্টিটিউট ভাষা ও সংস্কৃতির সেতুবন্ধ তৈরি করে দুই দেশের মানুষের পারস্পরিক বোঝাপড়া বাড়াতে দারুণ ভূমিকা রেখেছে। এ জন্য তিনি ইনস্টিটিউটের সঙ্গে সংশ্লিষ্ট শিক্ষক, শিক্ষার্থী এবং আধুনিক ভাষা ইনস্টিটিউটের সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা জানান।

চলচ্চিত্রের গুরুত্ব তুলে ধরে চীনা তিনি আরও বলেন, চলচ্চিত্র ভাষার সীমা অতিক্রম করে মানুষের আবেগ ও অভিজ্ঞতাকে একসূত্রে গাঁথে। অনুষ্ঠানে প্রদর্শিত ‘ডি আর ইউ’ চলচ্চিত্র তিনি বলেন, সাধারণ মানুষের জীবন ও পরিবারের প্রতি ভালোবাসার গল্পের মধ্য দিয়ে চীনা সংস্কৃতিকে তুলে ধরা হয়েছে।

তরুণদের চীনা ভাষা শেখার প্রতি আরও আগ্রহী হওয়ার আহ্বান জানিয়ে লি শাওফেং বলেন, তারা দু’দেশের বন্ধুত্বের দূত হিসেবে কাজ করতে পারেন। তিনি আশা করেন, সাংস্কৃতিক বিনিময়ের এ ধারা ভবিষ্যতেও অব্যাহত থাকবে এবং বাংলাদেশ-চীন সম্পর্ক আরও গভীর হবে।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানী । এ ছাড়াও ঢাকা বিশ্ববিদ্যালয়ের আধুনিক ভাষা ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক মোহাম্মদ আফিসার কামালসহ ছিলেন কনফুসিয়াস ইনস্টিটিউটের শিক্ষক এবং শিক্ষার্থী।

সূত্র: সিএমজি

Rate This Article

How would you rate this article?

সিএমজি

সিএমজি

বাংলা বিভাগ

চায়না মিডিয়া গ্রুপ (CMG) চীনের রাষ্ট্রীয় রেডিও ও টেলিভিশন সম্প্রচারকারী প্রধান কোম্পানি।

Featured Products

View All

Our Editorial Standards

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.