Friday, June 12, 2026
Live

মধ্যপ্রাচ্য ইস্যুতে চীন ও পাকিস্তানের পাঁচ-দফা প্রস্তাব

সিএমজি
সিএমজি বাংলা বিভাগ
Published: Updated:
মধ্যপ্রাচ্য ইস্যুতে চীন ও পাকিস্তানের পাঁচ-দফা প্রস্তাব

মঙ্গলবার সিপিসি’র কেন্দ্রীয় কমিটির পলিটব্যুরোর সদস্য ও চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই বেইজিং-এ, পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের সাথে এক বৈঠকে মিলিত হন। বৈঠকে তাঁরা উপসাগরীয় অঞ্চল ও মধ্যপ্রাচ্যের পরিস্থিতি নিয়ে মতবিনিময় করেন এবং নিম্নলিখিত প্রস্তাবগুলো পেশ করেন:

১. অবিলম্বে শত্রুতা বন্ধ করা: চীন ও পাকিস্তান অবিলম্বে যুদ্ধবিরতি ও শত্রুতার অবসানের আহ্বান জানায় এবং সংঘাতের বিস্তার রোধে সর্বাত্মক প্রচেষ্টা চালানোর অঙ্গীকার করে।

২. দ্রুত শান্তি আলোচনা শুরু করা: ইরান ও উপসাগরীয় রাষ্ট্রগুলোর সার্বভৌমত্ব, ভূখণ্ডগত অখণ্ডতা, জাতীয় স্বাধীনতা এবং নিরাপত্তা সমুন্নত রাখতে হবে। সংঘাত নিরসনে সংলাপ ও কূটনীতিই একমাত্র কার্যকর উপায়।

৩. অসামরিক লক্ষ্যবস্তুর নিরাপত্তা নিশ্চিত করা: সামরিক সংঘাতে বেসামরিক নাগরিকদের সুরক্ষার নীতি লঙ্ঘন করা যাবে না। চীন ও পাকিস্তান সংঘাতের সকল পক্ষকে বেসামরিক ও অসামরিক লক্ষ্যবস্তুর ওপর হামলা অবিলম্বে বন্ধ করার আহ্বান জানাচ্ছে।

৪. নৌচলাচল পথের নিরাপত্তা নিশ্চিত করা। হরমুজ প্রণালী এবং এর সংলগ্ন জলরাশি পণ্য ও জ্বালানির জন্য গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক বাণিজ্য পথ। চীন ও পাকিস্তান সকল পক্ষকে হরমুজ প্রণালীর জলরাশিতে আটকে পড়া জাহাজ ও নাবিকদের নিরাপত্তা রক্ষা করতে, যত দ্রুত সম্ভব বেসামরিক ও বাণিজ্যিক জাহাজগুলোর নিরাপদ চলাচলের ব্যবস্থা করতে, এবং যত দ্রুত সম্ভব প্রণালীটিতে স্বাভাবিক নৌচলাচল পুনরুদ্ধার করার আহ্বান জানাচ্ছে।

৫. জাতিসংঘ সনদের মূলনীতি মেনে চলা। চীন ও পাকিস্তান প্রকৃত বহুপাক্ষিকতার চর্চার পক্ষে, যৌথভাবে জাতিসংঘের গুরুত্বপূর্ণ ভূমিকা শক্তিশালীকরণে কাজ করে এবং জাতিসংঘ সনদ ও আন্তর্জাতিক আইনের উদ্দেশ্য ও নীতির ওপর ভিত্তি করে একটি ব্যাপক শান্তি কাঠামো প্রতিষ্ঠা ও স্থায়ী শান্তি অর্জনের বিষয়ে একটি চুক্তিতে পৌঁছানোকে সমর্থন করে।

সূত্র: সিএমজি

Rate This Article

How would you rate this article?

সিএমজি

সিএমজি

বাংলা বিভাগ

চায়না মিডিয়া গ্রুপ (CMG) চীনের রাষ্ট্রীয় রেডিও ও টেলিভিশন সম্প্রচারকারী প্রধান কোম্পানি।

Our Editorial Standards

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.