Monday, May 4, 2026
Live

মধ্যপ্রাচ্য ও উপসাগরীয় অঞ্চলে স্থিতিশীলতা পুনরুদ্ধারে চীনের আহ্বান

মধ্যপ্রাচ্য ও উপসাগরীয় অঞ্চলে স্থিতিশীলতা পুনরুদ্ধারে চীনের আহ্বান

এপ্রিল ২৯: গতকাল (মঙ্গলবার) জাতিসংঘে নিযুক্ত চীনের স্থায়ী প্রতিনিধি ফু ছোং, নিরাপত্তা পরিষদের মধ্যপ্রাচ্যবিষয়ক উচ্চ-পর্যায়ের উন্মুক্ত বিতর্কে, মধ্যপ্রাচ্য ও উপসাগরীয় অঞ্চলে দ্রুত স্থিতিশীলতা পুনরুদ্ধারের জন্য সকল পক্ষকে সচেষ্ট হওয়ার আহ্বান জানান।

তিনি বলেন, বেশ কিছুদিন ধরে মধ্যপ্রাচ্য পরিস্থিতির দ্রুত অবনতি ঘটছে, যার প্রভাব ক্রমাগত ছড়িয়ে পড়ছে এবং আঞ্চলিক স্থিতিশীলতার ওপর মারাত্মক প্রভাব ফেলছে। পাশাপাশি, এটি বিশ্ব অর্থনীতি ও জ্বালানি নিরাপত্তাকেও ক্ষতিগ্রস্ত করছে। বর্তমান পরিস্থিতি যুদ্ধ থেকে শান্তিতে উত্তরণের এক সংকটময় পর্যায়ে পৌঁছেছে। চীন সকল পক্ষকে শান্তির এই সুযোগ কাজে লাগাতে, সর্বোচ্চ সংযম প্রদর্শন করতে, পরম আন্তরিকতা দেখাতে, রাজনৈতিক সমাধানের পথে অবিচল থাকতে, যুদ্ধবিরতি ও আলোচনার গতি বজায় রাখতে এবং মধ্যপ্রাচ্য ও উপসাগরীয় অঞ্চলে দ্রুত স্থিতিশীলতা পুনরুদ্ধারের জন্য সচেষ্ট হতে আহ্বান জানায়।

ফু ছোং বলেন, ফিলিস্তিন প্রশ্নটি বরাবরই মধ্যপ্রাচ্য সমস্যার কেন্দ্রবিন্দুতে রয়েছে এবং কোনো অবস্থাতেই এটিকে উপেক্ষা করা উচিত নয়। চীন সংশ্লিষ্ট সকল পক্ষকে, বিশেষ করে ইসরায়লকে, যুদ্ধবিরতি চুক্তি সম্পূর্ণরূপে মেনে চলতে এবং গাজায় একটি পূর্ণাঙ্গ ও স্থায়ী যুদ্ধবিরতি অর্জনের আহ্বান জানায়। ইসরায়েলের উচিত আন্তর্জাতিক মানবিক আইন অনুযায়ী তার বাধ্যবাধকতা পূরণ করা, মানবিক সহায়তার প্রবেশাধিকারের ওপর থেকে বিধিনিষেধ তুলে নেওয়া, এবং মানবিক সংস্থাগুলো যাতে সহায়তা কার্যক্রম চালাতে পারে তা নিশ্চিত করা। (রুবি/আলিম/সুবর্ণা)

中国代表敦促恢复中东和海湾地区稳定

据新华社联合国4月28日电 中国常驻联合国代表傅聪28日在安理会中东问题高级别公开辩论会上发言,敦促各方争取早日恢复中东和海湾地区稳定。

他说,一段时间以来,中东局势急剧升温,影响持续扩散蔓延,严重冲击地区稳定,影响世界经济和能源安全。当前局势来到战和转换的关键阶段,中方呼吁各方抓住和平窗口,保持最大克制,拿出最大诚意,坚持政治解决方向不动摇,保持停火和谈判势头不倒退,争取早日恢复中东和海湾地区稳定。

傅聪说,巴勒斯坦问题始终是中东问题的核心,在任何情况下都不应被边缘化。中方呼吁有关各方,特别是以色列全面遵守停火协议,实现加沙全面持久停火。以色列应履行国际人道法义务,取消人道准入限制,保障人道机构开展援助。

Rate This Article

How would you rate this article?

মাহফুজ রহমান

মাহফুজ রহমান

ডেস্ক সম্পাদক

৫ বছর ধরে সাংবাদিকতা ও লেখালেখি করছেন।

Our Editorial Standards

We are committed to providing accurate, well-researched, and trustworthy content.

Fact-Checked

This article has been thoroughly fact-checked by our editorial team.

Expert Review

Reviewed by subject matter experts for accuracy and completeness.

Regularly Updated

We regularly update our content to ensure it remains current.

Unbiased Coverage

We strive to present balanced information.