এপ্রিল ১৫: আগামী কয়েকদিনের মধ্যে পাকিস্তানে যুক্তরাষ্ট্র এবং ইরানের নতুন বৈঠক নিয়ে আজ (বুধবার) চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র কুও চিয়া খুন বলেছেন, যুদ্ধবিরতির জন্য সহায়ক সব পদক্ষেপকে চীন স্বাগত জানায়।
পাকিস্তানের মধ্যস্থতায় যুক্তরাষ্ট্র ও ইরানের অস্থায়ী যুদ্ধবিরতি বাস্তবায়নের প্রশংসা করে চীন। এ ক্ষেত্রে পাকিস্তান ন্যায্য ও ভারসাম্যপূর্ণ ভূমিকা পালন করেছে। বর্তমানে সবচেয়ে জরুরি কাজ হলো পুনরায় যুদ্ধ শুরু হওয়া এড়ানো এবং যুদ্ধবিরতির দীর্ঘস্থায়ী বাস্তবায়নে কূটনৈতিক ও রাজনৈতিক উপায়ে মতভেদ সমাধান করা।
তিনি আরও বলেন, আন্তর্জাতিক সমাজের সঙ্গে মিলে মধ্যপ্রাচ্য ও উপকূলীয় এলাকার শান্তি ও স্থিতিশীলতা পুনরুদ্ধারে চীন অব্যাহতভাবে অবদান রাখবে।
(সুবর্ণা/তৌহিদ/স্বর্ণা)