Wednesday, June 10, 2026
Live

মহাকাশে ‘থিয়ানকং’ স্টেশনে কিশোরদের চিত্রকলা প্রদর্শনী, বেইজিং জাদুঘরেও একই আয়োজন

সিএমজি
সিএমজি বাংলা বিভাগ
Published: Updated:
মহাকাশে ‘থিয়ানকং’ স্টেশনে কিশোরদের চিত্রকলা প্রদর্শনী, বেইজিং জাদুঘরেও একই আয়োজন

এপ্রিল ২, সিএমজি বাংলা ডেস্ক : চীনের মহাকাশ স্টেশন থিয়ানকং স্পেস স্টেশন এবং ক্যাপিটাল মিউজিয়াম-এ একযোগে কিশোরদের আঁকা চিত্রকর্মের এক ব্যতিক্রমী প্রদর্শনী অনুষ্ঠিত হচ্ছে।

“আমার হৃদয়ের আদর্শ ব্যক্তিরা” থিমে আয়োজিত এই প্রদর্শনীতে ৮০টি চিত্রকর্ম স্থান পেয়েছে, যা চীনের বিভিন্ন প্রান্তের তরুণদের আঁকা। মহাকাশে অবস্থানরত শেনচৌ-২১ মিশনের নভোচারীরা—চাং লু, উ ফেই এবং চাং হংচাং—এই শিল্পকর্মগুলো উপস্থাপন করেন।

২০২৫ সালের জুলাইয়ে শুরু হওয়া এই উদ্যোগে সারাদেশ থেকে ১৫ হাজারেরও বেশি জমা পড়া চিত্রকর্মের মধ্য থেকে সেরা ৮০টি নির্বাচন করা হয়। পরে ৩১ অক্টোবর এসব নির্বাচিত ছবি মহাকাশে পাঠানো হয়।

এটি থিয়ানকং স্পেস স্টেশনে অনুষ্ঠিত পঞ্চম চিত্রকলা প্রদর্শনী। অন্যদিকে, বেইজিংয়ের ক্যাপিটাল মিউজিয়ামে অফলাইন প্রদর্শনীতে আগের পাঁচটি আয়োজনের নির্বাচিত কাজ একসঙ্গে প্রদর্শিত হচ্ছে, যা এ ধরনের প্রথম পূর্ণাঙ্গ প্রদর্শনী।

প্রদর্শনীটি আগামী ২৪ মে পর্যন্ত চলবে, যেখানে দর্শনার্থীরা মহাকাশ ও শিল্পের অনন্য সমন্বয় উপভোগ করতে পারবেন।

সূত্র: সিএমজি

Rate This Article

How would you rate this article?

সিএমজি

সিএমজি

বাংলা বিভাগ

চায়না মিডিয়া গ্রুপ (CMG) চীনের রাষ্ট্রীয় রেডিও ও টেলিভিশন সম্প্রচারকারী প্রধান কোম্পানি।

Our Editorial Standards

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.