ফেব্রুয়ারি ২২, সিএমজি বাংলা ডেস্ক: মহান একুশে ফেব্রুয়ারি উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছে বাংলাদেশে অবস্থিত চীনা দূতাবাস। শনিবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে এই শুভেচ্ছা জানায় দূতাবাস।
বার্তায় উল্লেখ করা হয়, ২১শে ফেব্রুয়ারি বাংলাদেশের ভাষাগত অধিকার এবং সাংস্কৃতিক পরিচয় রক্ষার ঐতিহাসিক সংগ্রামের এক শক্তিশালী প্রতীক হিসেবে বিবেচিত। এই দিনটি বিশ্বকে মাতৃভাষা সংরক্ষণ এবং বিভিন্ন সংস্কৃতি ও সভ্যতার মধ্যে পারস্পরিক শ্রদ্ধা বৃদ্ধির গুরুত্বের কথা স্মরণ করিয়ে দেয়।
নাহার/আজাদ
তথ্য ও ছবি-চীনা দূতাবাস
Advertisement