Wednesday, October 7, 2026
Live

মানবাধিকার সুরক্ষায় চীনের অভূতপূর্ব অগ্রগতি

সিএমজি
সিএমজি ডেস্ক সম্পাদক
Published: Updated:
কিউবার প্রেসিডেন্টের বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞা প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাব দিলেন চীনা মুখপাত্র

মানবাধিকার সুরক্ষায় নিজেদের সক্ষমতা ব্যাপকভাবে জোরদার করেছে চীন। সম্প্রতি ‘চায়না সোসাইটি ফর হিউম্যান রাইটস স্টাডিজ’ এবং দেশটির ২০টি জাতীয় মানবাধিকার শিক্ষা ও প্রশিক্ষণ ঘাঁটির যৌথ উদ্যোগে প্রকাশিত এক মূল্যায়ন প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনটিতে ২০২১ সালের সেপ্টেম্বরে ঘোষিত 'ন্যাশনাল হিউম্যান রাইটস অ্যাকশন প্ল্যান অব চায়না'-এর বাস্তবায়ন পরিস্থিতি মূল্যায়ন করা হয়েছে। এতে বলা হয়, চীন সফলভাবে এই পাঁচ বছরের কর্মপরিকল্পনা বাস্তবায়ন করেছে এবং এর আওতাধীন ১৮১টি কাজের সবকটিই সম্পন্ন করেছে।

প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, চীন টেকসই উন্নয়নের মাধ্যমে মানবাধিকারের বিষয়টিকে এগিয়ে নিয়ে গেছে। দেশটি ইতোমধ্যে সব ক্ষেত্রে একটি মাঝারি মানের সমৃদ্ধ সমাজ গড়ে তুলেছে এবং চরম দারিদ্র্য সম্পূর্ণ নির্মূল করেছে। উল্লেখ্য, এটি ছিল চীনা সরকার ঘোষিত ও বাস্তবায়িত চতুর্থ জাতীয় মানবাধিকার পরিকল্পনা।

মূল্যায়ন অনুযায়ী, বর্তমানে চীনে বিশ্বের বৃহত্তম শিক্ষা, সামাজিক নিরাপত্তা এবং স্বাস্থ্যসেবা ব্যবস্থা রয়েছে। একই সময়ে, সবার জন্য যৌথ সমৃদ্ধি অর্জনের ক্ষেত্রেও উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে, যা দেশটিতে মানবাধিকারের ধারাবাহিক উন্নয়নে একটি শক্তিশালী বস্তুগত ভিত্তি তৈরি করেছে।

চায়না সোসাইটি ফর হিউম্যান রাইটস স্টাডিজের অফিসিয়াল ওয়েবসাইটে এই পূর্ণাঙ্গ প্রতিবেদনটি চীনা এবং ইংরেজি উভয় ভাষায় পাওয়া যাচ্ছে।

সূত্র: সিএমজি বাংলা

Rate This Article

How would you rate this article?

সিএমজি

সিএমজি

ডেস্ক সম্পাদক

চায়না মিডিয়া গ্রুপ (CMG) চীনের রাষ্ট্রীয় রেডিও ও টেলিভিশন সম্প্রচারকারী প্রধান কোম্পানি।

Featured Products

View All

Our Editorial Standards

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.