Monday, May 4, 2026
Live

মার্কিন টেলিকমিউনিকেশন নিষেধাজ্ঞার প্রতিবাদে চীনের বাণিজ্য মন্ত্রণালয়

মার্কিন টেলিকমিউনিকেশন নিষেধাজ্ঞার প্রতিবাদে চীনের বাণিজ্য মন্ত্রণালয়

মার্কিন ফেডারেল কমিউনিকেশন কমিশন (এফসিসি) কর্তৃক টেলিকমিউনিকেশন ক্ষেত্রে নতুন নিষেধাজ্ঞামূলক ব্যবস্থা গ্রহণের প্রতিবাদ জানিয়েছে চীনের বাণিজ্য মন্ত্রণালয়। শুক্রবার মন্ত্রণালয়ের এক মুখপাত্র সাংবাদিকদের এ সংক্রান্ত প্রশ্নের উত্তর দেন।

মুখপাত্র জানান, মার্কিন ফেডারেল কমিউনিকেশন কমিশন প্রযুক্তিগত নিরপেক্ষতার নীতি লঙ্ঘন করছে এবং জাতীয় নিরাপত্তার অজুহাতে কোনো বাস্তব প্রমাণ ছাড়াই বারবার বিধিনিষেধ আরোপ করছে। চীনসহ অন্যান্য দেশের উদ্যোগ ও পণ্যের প্রতি এই বৈষম্যমূলক আচরণ আন্তর্জাতিক বাণিজ্য অংশীদারদের স্বার্থকে গুরুতরভাবে ক্ষুণ্ণ করছে। এসব পদক্ষেপ চীন-মার্কিন বাণিজ্য সম্পর্কের কষ্টার্জিত স্থিতিশীলতাকে ব্যাহত করছে এবং দুই দেশের রাষ্ট্রপ্রধানদের মধ্যকার ঐকমত্যের পরিপন্থী। চীন এই বিষয়ে গভীর উদ্বেগ ও তীব্র প্রতিবাদ জানাচ্ছে।

মুখপাত্র আরও সতর্ক করে বলেন, এই পদক্ষেপগুলো বাস্তবায়িত হলে তা বৈশ্বিক শিল্প ও সরবরাহ শৃঙ্খলকে অস্থিতিশীল করবে এবং প্রযুক্তিগত উদ্ভাবনে বাধা সৃষ্টি করবে। এতে মার্কিন শিল্প ও সাধারণ ভোক্তারাও ক্ষতিগ্রস্ত হবেন। চীন আশা করে, যুক্তরাষ্ট্র ভুল পথ থেকে ফিরে এসে বাজারভিত্তিক নিয়ম মেনে চলবে। অন্যথায়, চীনা প্রতিষ্ঠানের ন্যায্য অধিকার রক্ষায় চীন প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে বাধ্য হবে।

জিনিয়া/তৌহিদ/তুহিনা

Rate This Article

How would you rate this article?

মাহফুজ রহমান

মাহফুজ রহমান

ডেস্ক সম্পাদক

৫ বছর ধরে সাংবাদিকতা ও লেখালেখি করছেন।

Our Editorial Standards

We are committed to providing accurate, well-researched, and trustworthy content.

Fact-Checked

This article has been thoroughly fact-checked by our editorial team.

Expert Review

Reviewed by subject matter experts for accuracy and completeness.

Regularly Updated

We regularly update our content to ensure it remains current.

Unbiased Coverage

We strive to present balanced information.