মে ১৩: আজ (বুধবার) সন্ধ্যায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাঁর বিশেষ বিমানে করে বেইজিং পৌঁছেছেন। চীনের প্রেসিডেন্ট সি চিন পিংয়ের আমন্ত্রণে ১৩ থেকে ১৫ মে পর্যন্ত চীনে রাষ্ট্রীয় সফর করবেন মার্কিন প্রেসিডেন্ট।
এটি চীন ও মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপ্রধানদের মধ্যে গত বছরের অক্টোবরে বুসানে অনুষ্ঠিত বৈঠকের পর দ্বিতীয়বারের মত সরাসরি সাক্ষাৎ। এ ছাড়া, এটি গত ৯ বছরে যুক্তরাষ্ট্রের কোনও প্রেসিডেন্টের প্রথম চীন সফর।
এ সফরে চীনের প্রেসিডেন্ট সি চিন পিং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে চীন-মার্কিন সম্পর্ক এবং বিশ্বের শান্তি ও উন্নয়ন সংক্রান্ত গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে গভীর মতবিনিময় করবেন।
(স্বর্ণা/তৌহিদ/লিলি)
美国总统特朗普抵达北京
5月13日晚,美国总统特朗普乘专机抵达北京。
应国家主席习近平邀请,美利坚合众国总统唐纳德·特朗普于5月13日至15日对中国进行国事访问。
这是中美两国元首继去年10月釜山之后再次面对面会晤,也是美国总统时隔9年再次访华。习近平主席将同特朗普总统就事关中美关系以及世界和平与发展的重大问题深入交换意见。