সম্প্রতি ফ্রান্সের মার্সেই শহরে চায়না মিডিয়া গ্রুপ (সিএমজি)-র আসন্ন বসন্ত উত্সব গালার প্রচারমূলক অনুষ্ঠান আয়োজন করা হয়। সিএমজি ও মার্সেইতে গণপ্রজাতন্ত্রী চীনের কনস্যুলেট জেনারেল যৌথভাবে অনুষ্ঠানটি আয়োজন করে।
সিপিসি-র কেন্দ্রীয় কমিটির প্রচারবিষয়ক উপমন্ত্রী ও সিএমজি-র মহাপরিচালক শেন হাই সিয়োং অনুষ্ঠানে ভিডিও-ভাষণ দেন। তিনি বলেন, দর্শক সংখ্যার দিক থেকে বিশ্বের বৃহত্তম বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান হিসেবে, সিএমজি’র বসন্ত উত্সব গালা টানা ৪৩ বছর ধরে অনুষ্ঠিত হয়ে আসছে। এটি বিশ্বব্যাপী দর্শকদের জন্য চীনের অসামান্য ঐতিহ্যবাহী সংস্কৃতি ও চীনের দুর্দান্ত নতুন যুগ বোঝার সুযোগ সৃষ্টি করে। চলতি বছরের বসন্ত উত্সব গালা হবে, ৫জি+৪কে/৮কে+এআই কাঠামোর মাধ্যমে, প্রযুক্তিগত উদ্ভাবন ও ৮৫টি ভাষায় সম্প্রচারের সুবিধাকে সম্পূর্ণরূপে কাজে লাগিয়ে, চীন ও বিদেশে দর্শকদের জন্য একটি আনন্দময় আয়োজন।
ফ্রান্সে চীনা রাষ্ট্রদূত তেং লি তাঁর ভিডিও-ভাষণে বলেন, ২০২৫ সালে চীনা অর্থনীতি স্থিতিশীল ও দ্রুত অগ্রগতি অর্জন করে। ১৪তম পঞ্চবার্ষিক পরিকল্পনার সময়কালে মোট অর্থনৈতিক উত্পাদন ১৪০ ট্রিলিয়ন ইউয়ানের নতুন স্তরে পৌঁছেছে। ২০২৫ সালে চীন ও ইইউর মধ্যে কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ৫০তম বার্ষিকী যৌথভাবে উদযাপন করা এবং চীন-ইইউ ব্যাপক কৌশলগত অংশীদারিত্বের পরবর্তী ৫০ বছরের নীলনকশা পরিকল্পনা প্রণয়ন করা হয়। ২০২৬ সাল হলো চীনের ১৫তম পঞ্চবার্ষিক পরিকল্পনার সূচনাবর্ষ। চীনের আধুনিকায়ন প্রক্রিয়া দ্রুত এগিয়ে চলছে। চীন বহির্বিশ্বের জন্য আরও উচ্চ স্তরের উন্মুক্তকরণ বাস্তবায়ন করছে। এটি ফ্রান্সসহ বিশ্বের বিভিন্ন দেশের জন্য একটি উল্লেখযোগ্য সুযোগ সৃষ্টি করে এবং চীন-ফরাসি সহযোগিতায় শক্তিশালী গতি সঞ্চার করে। দু’দেশ আর্থ-বাণিজ্যিক, আর্থিক, সবুজায়ন, বিজ্ঞান ও প্রযুক্তি এবং সংস্কৃতির ক্ষেত্রের যোগাযোগ ও সহযোগিতা জোরদার করার ব্যাপারে তিনি আশা প্রকাশ করেন।
সূত্র: সিএমজি
মার্সেইতে সিএমজি-র বসন্ত উত্সব গালার প্রচারমূলক অনুষ্ঠান
Stay Connected:
Our Products
View All
31% OFF
Shikkhakosh Intelligence Book Gold Edition (শিক্ষাকোষ ইন্টেলিজেন্স বুক - ৬২ পৃষ্ঠা)
৳ 900 ৳ 1,300
View Details
9% OFF
Miyako 1.8 liter rice cooker ASL 1180 KND
৳ 2,900 ৳ 3,200
View Details
20% OFF
Miyako MKK 39 Electric Double Layered Kitchen Kettle & Multi-Cooker - 1.5L
৳ 1,600 ৳ 2,000
View Details
21% OFF
Handheld Portable Mini Turbo Fan
৳ 550 ৳ 700
View Details
Our Editorial Standards
We are committed to accurate, well-researched, and trustworthy journalism.
Fact-Checked
Every claim is verified by our editorial team before publication.
Expert Review
Content reviewed by subject matter experts for accuracy.
Regularly Updated
We update content to reflect the latest developments.
Unbiased Coverage
We present balanced perspectives and multiple viewpoints.