ফেব্রুয়ারি ১৮, সিএমজি বাংলা ডেস্ক: মিলান-কর্তিনা উইন্টার অলিম্পিকসে পুরুষদের স্পিড স্কেটিং দলগত পারস্যুট ইভেন্টে ব্রোঞ্জ পদক জিতে যুগান্তকারী সাফল্য অর্জন করেছে চীনা দল।
লি ওয়েনহাও, নিং চংইয়ান, লিউ হানবিন ও উ ইউ—এই চার স্কেটার নিয়ে গঠিত দলটি ৩ মিনিট ৪১ দশমিক ৩৮ সেকেন্ড সময় নিয়ে শেষ করে। মাত্র ০ দশমিক ০৯ সেকেন্ডের ব্যবধানে তারা শক্তিশালী নেদারল্যান্ডস দলকে পেছনে ফেলে তৃতীয় স্থান নিশ্চিত করে। ২০০৬ সালে ইভেন্টটি শীতকালীন গেমসে অন্তর্ভুক্ত হওয়ার পর এটিই চীনের সেরা অর্জন।
এর আগে ৫ হাজার মিটারে দেশের হয়ে রেকর্ড গড়া লিউ হানবিন বলেন, এতো কম সময়ে জেতা অবিশ্বাস্য ছিল। এই জয় আরও বিশেষ, কারণ এটি এসেছে চীনা চান্দ্র নববর্ষের প্রথম দিনে।
নাহার/ফয়সল
তথ্য ও ছবি- সিনহুয়া
Advertisement