Friday, June 19, 2026
Live

যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ শেষ করতে ইরানের তিন-পর্যায়ের প্রস্তাব

সিএমজি
সিএমজি বাংলা বিভাগ
Published: Updated:
যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ শেষ করতে ইরানের তিন-পর্যায়ের প্রস্তাব

এপ্রিল ২৭, সিএমজি বাংলা ডেস্ক: ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ বন্ধ করতে তিন-পর্যায়ের একটি প্রস্তাব দিয়েছেন। রোববার ইসলামাবাদে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রের কাছে তেহরানের শর্তগুলো জানিয়েছেন তিনি।

একটি বৃহত্তর আঞ্চলিক কূটনৈতিক প্রচেষ্টার অংশ হিসেবে সাম্প্রতিক দিনগুলোতে পাকিস্তানের রাজধানীতে এটি ছিল তার দ্বিতীয় সফর। ওমানে সংক্ষিপ্ত যাত্রাবিরতি পর রোববার আরাগচি ইসলামাবাদে পৌঁছান।

ইরানের প্রস্তাবনা অনুযায়ী, প্রথম পর্যায়ের কেন্দ্রবিন্দুতে রয়েছে সম্পূর্ণ যুদ্ধবিরতি এবং ইরান ও লেবাননের ওপর নতুন করে হামলা বন্ধে নিশ্চয়তা প্রদান। এই ধরনের প্রতিশ্রুতি নিশ্চিত হওয়ার পরেই আলোচনা দ্বিতীয় পর্যায়ে যাবে, যা হরমুজ প্রণালীর ব্যবস্থাপনা ও নিরাপত্তার ওপর আলোকপাত করবে। তৃতীয় পর্যায়ে, ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনা করা হবে, যদিও তেহরান জোর দিয়ে বলেছে যে পূর্ববর্তী পর্যায়গুলোতে অগ্রগতি না হওয়া পর্যন্ত তারা পারমাণবিক আলোচনায় অংশ নেবে না।

ইরানের আধা-সরকারি ফার্স নিউজ এজেন্সি জানিয়েছে যে, আরাগচি ওয়াশিংটনকে লিখিত বার্তাও দিয়েছেন, যেখানে তেহরানের 'রেড লাইন' বা অলঙ্ঘনীয় সীমা তুলে ধরা হয়েছে, বিশেষ করে দেশটির পারমাণবিক কর্মসূচি এবং হরমুজ প্রণালীর বিষয়ে। প্রতিবেদনে বলা হয়েছে, এই বার্তাটির উদ্দেশ্য ছিল ইরানের অবস্থান স্পষ্ট করা, কোনো আনুষ্ঠানিক আলোচনা নয়।

আরাগচি এরপর সোমবার ইসলামাবাদ থেকে মস্কো যান। রাশিয়া সফরের মধ্য দিয়ে তিনি তাঁর আঞ্চলিক সফর শেষ করবেন।

হাশিম/জেনিফার

তথ্য ও ছবি: সিজিটিএন।

Rate This Article

How would you rate this article?

সিএমজি

সিএমজি

বাংলা বিভাগ

চায়না মিডিয়া গ্রুপ (CMG) চীনের রাষ্ট্রীয় রেডিও ও টেলিভিশন সম্প্রচারকারী প্রধান কোম্পানি।

Our Editorial Standards

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.