Friday, June 26, 2026
Live

যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা স্থবির: আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম বৃদ্ধি

সিএমজি
সিএমজি বাংলা বিভাগ
Published: Updated:
যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা স্থবির: আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম বৃদ্ধি

মে ১১: যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে শান্তি আলোচনা স্থবির হয়ে পড়েছে। এর ফলে বাজারে ঝুঁকি বাড়ায় আন্তর্জাতিক অপরিশোধিত জ্বালানি তেলের ভবিষ্যৎ বাণিজ্যের দাম সোমবার রাতের দিকে নতুন সপ্তাহের লেনদেন শুরুতেই উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে।

যুক্তরাষ্ট্রের পূর্বাঞ্চলীয় সময় সোমবার রাত ৭টা ১০ মিনিটে নিউইয়র্ক মার্কেন্টাইল এক্সচেঞ্জে জুন মাসে সরবরাহের জন্য 'লাইট ক্রুড অয়েল'-এর ভবিষ্যৎ বাণিজ্যের দাম প্রতি ব্যারেল ২.৯১ ডলার বেড়ে ৯৮.৩৩ ডলারে দাঁড়িয়েছে, যা আগের চেয়ে ৩.০৫ শতাংশ বেশি। অন্যদিকে, জুলাইয়ে সরবরাহের জন্য লন্ডনের ব্রেন্ট অপরিশোধিত তেলের ভবিষ্যৎ বাণিজ্যের দাম প্রতি ব্যারেল ৩.১৩ ডলার বেড়ে ১০৪.৪২ ডলারে দাঁড়িয়েছে, যা আগের চেয়ে ৩.০৯ শতাংশ বেশি।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোমবার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় বলেন, ইরানের প্রতিক্রিয়ায় তিনি সন্তুষ্ট নন। তিনি বিষয়টিকে 'সম্পূর্ণ অগ্রহণযোগ্য' বলে অভিহিত করেছেন। অন্যদিকে, সোমবার রাতে ইরানের প্রেস টিভির প্রতিবেদন অনুযায়ী, ইরান যুক্তরাষ্ট্রের দেওয়া প্রস্তাব প্রত্যাখ্যান করেছে। তারা মনে করছে, এই প্রস্তাবে সম্মতি জানানোর অর্থ হলো ট্রাম্পের অতিরিক্ত দাবির কাছে ইরানের বশ্যতা স্বীকার করা।

বেইজিং সময় গত ৮ এপ্রিল যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে উভয় পক্ষের আলোচনা বারবার জটিলতার মুখে পড়েছে। এর ফলে, দ্রুত চুক্তি স্বাক্ষরিত হবে এবং হরমুজ প্রণালীতে নৌপরিবহন স্বাভাবিক হবে—বাজারের এমন আশাবাদী মূল্যায়ন ব্যাপকভাবে ব্যাহত হয়েছে।

(স্বর্ণা/তৌহিদ/লিলি)

美伊谈判受挫 国际油价显著上涨

由于美国与伊朗和平谈判受挫推高市场风险溢价,国际原油期货价格在10日晚些时候开始新一周交易时显著上涨。

截至美东时间10日19时10分,纽约商品交易所6月交货的轻质原油期货价格上涨2.91美元至每桶98.33美元,涨幅为3.05%;7月交货的伦敦布伦特原油期货价格上涨3.13美元至每桶104.42美元,涨幅为3.09%。

美国总统特朗普10日在社交媒体上发文说,他对伊朗方面的回应不满,称其“完全不可接受”。据伊朗新闻电视台10日晚报道,伊朗已拒绝美国提出的方案,认为同意该方案将意味着伊朗屈从于特朗普的过分要求。

美国与伊朗在北京时间4月8日实现停火后,双方谈判多次反复,市场对双方很快达成协议和霍尔木兹海峡恢复通航的乐观预期受挫。

Rate This Article

How would you rate this article?

সিএমজি

সিএমজি

বাংলা বিভাগ

চায়না মিডিয়া গ্রুপ (CMG) চীনের রাষ্ট্রীয় রেডিও ও টেলিভিশন সম্প্রচারকারী প্রধান কোম্পানি।

Our Editorial Standards

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.