Monday, May 4, 2026
Live

যুক্তরাষ্ট্র দেশের ওপর 'গণহত্যামূলক অবরোধ' আরোপ করেছে: কিউবার প্রেসিডেন্ট

যুক্তরাষ্ট্র দেশের ওপর 'গণহত্যামূলক অবরোধ' আরোপ করেছে: কিউবার প্রেসিডেন্ট

গতকাল (শুক্রবার) মার্কিন সরকার, কিউবার বিরুদ্ধে তথাকথিত ‘নিষ্ঠুর গণহত্যামূলক অবরোধ’-কে আরও শক্তিশালী করার জন্য, নতুন দফা জবরদস্তিমূলক পদক্ষেপের ঘোষণা দেয়। এটি যুক্তরাষ্ট্রের নৈতিক অধঃপতনকে সম্পূর্ণরূপে উন্মোচিত করে এবং মার্কিন জনগণ ও আন্তর্জাতিক সমাজের বিবেক ও সাধারণ জ্ঞানকে উপেক্ষা করে। কিউবার প্রেসিডেন্ট মিগেল দিয়াজ-কানেল একই দিন সামাজিক যোগাযোগমাধ্যমে এ সব কথা বলেন।

দিয়াজ-কানেল বলেন, কোনো সৎ ব্যক্তি এর সঙ্গে একমত হতে পারেন না। বিশ্বের শীর্ষস্থানীয় সামরিক শক্তি কিউবার সঙ্গে ভীতি প্রদর্শন ও ঔদ্ধত্যপূর্ণ আচরণ করছে এবং এর ক্রমবর্ধমান অবরোধনীতি দেশটির ব্যাপক ক্ষতিসাধন করেছে।

উল্লেখ্য, হোয়াইট হাউস এদিন এক বিবৃতিতে জানিয়েছে যে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ‘মার্কিন জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতির প্রতি হুমকি’-র কারণে, কিউবার ওপর নিষেধাজ্ঞা বাড়ানোর জন্য একটি নির্বাহী আদেশে স্বাক্ষর করেছেন। (ছাই/আলিম/প্রেমা)

Rate This Article

How would you rate this article?

মাহফুজ রহমান

মাহফুজ রহমান

ডেস্ক সম্পাদক

৫ বছর ধরে সাংবাদিকতা ও লেখালেখি করছেন।

Our Editorial Standards

We are committed to providing accurate, well-researched, and trustworthy content.

Fact-Checked

This article has been thoroughly fact-checked by our editorial team.

Expert Review

Reviewed by subject matter experts for accuracy and completeness.

Regularly Updated

We regularly update our content to ensure it remains current.

Unbiased Coverage

We strive to present balanced information.