জুন ৩: কানাডার সরকার, যুক্তরাষ্ট্র ও মেক্সিকোর সরকারের কাছে, ‘যুক্তরাষ্ট্র-মেক্সিকো-কানাডা চুক্তি’ নবায়নের প্রস্তাব দিয়েছে। কানাডার তথ্যমাধ্যম, গতকাল (মঙ্গলবার), এ তথ্য জানায়।
প্রকাশিত খবর অনুসারে, কানাডা-যুক্তরাষ্ট্র বাণিজ্যের দায়িত্বে নিয়োজিত কানাডিয়ান সরকারের মন্ত্রী ডমিনিক লেব্লাঙ্ক, মার্কিন বাণিজ্য প্রতিনিধি জ্যামিসন গ্রিয়ার এবং মেক্সিকোর অর্থমন্ত্রী মার্সেলো এবরার্দ-এর কাছে পাঠানো চিঠিতে, ত্রিপক্ষীয় অবাধ বাণিজ্য চুক্তি ১৬ বছরের জন্য নবায়নের প্রস্তাব দেন।
যুক্তরাষ্ট্র-মেক্সিকো-কানাডা চুক্তি-র সংশ্লিষ্ট ধারা অনুযায়ী, চলতি বছরের জুলাইয়ে তিনটি দেশ চুক্তিটি নিয়ে প্রথমবারের মতো ত্রিপক্ষীয় যৌথ পর্যালোচনায় বসবে। পর্যালোচনার পর তিনটির মধ্যে যেকোনো একটি সিদ্ধান্ত নিতে হবে: ১. ১৬ বছরের জন্য নবায়ন করা; ২. চুক্তিটি সম্পূর্ণরূপে বিলুপ্ত হয়েছে বলে ঘোষণা দেওয়া; ৩. বার্ষিক আইনি পর্যালোচনা প্রক্রিয়া শুরু করা।
চুক্তির মেয়াদ শেষ হবার আগে, তিন পক্ষ আলোচনার মাধ্যমে, চুক্তিটি বহাল রাখা হবে নাকি সংশোধন করা হবে, এ বিষয়টি নিশ্চিত করবে। (প্রেমা/আলিম/ছাই)