Friday, June 12, 2026
Live

যে কোন মার্কিন হুমকির জবাব দেবে ইরান: গালিবাফ

সিএমজি
সিএমজি বাংলা বিভাগ
Published: Updated:
যে কোন মার্কিন হুমকির জবাব দেবে ইরান: গালিবাফ

এপ্রিল ১৩, সিএমজি বাংলা ডেস্ক: যুক্তরাষ্ট্রের হামলা বা যে কোন উস্কানির জবাব দিতে ইরান প্রস্তুত বলে হুঁশিয়ার করেছেন দেশটির পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ। যুক্তরাষ্ট্রের সঙ্গে ইসলামাবাদ আলোচনা ব্যর্থ হওয়ার পর মার্কিন প্রেসিডেন্টের হরমুজ প্রণালি অবরোধের হুমকির জবাবে রোববার তিনি এ পাল্টা হুঁশিয়ারি দেন।

স্পিকার গালিবাফ ইসলামাবাদে আলোচনার ইরানের পক্ষ থেকে প্রধান ভূমিকায় ছিলেন। বৈঠক পরবর্তীতে তিনি বলেন, যুক্তরাষ্ট্রের ওপর আস্থা নেই ইরানের।প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সবশেষ হুমকির জবাবে তিনি বলেন, এ ধরনের হুমকির ইরানি জনগণের ওপর কোনো প্রভাব নেই, যা তারা ৪৭ বছরের সামরিক সংঘাত, নিষেধাজ্ঞা এবং রাজনৈতিক চাপের সময়ে নিজেদের কর্মকাণ্ডের মাধ্যমে প্রমাণ করেছে।

যুক্তরাষ্ট্রের মিত্র ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয় ইতোমধ্যে ইরানে ফের হামলার প্রস্তুতি নিচ্ছে। এবার বিমান হামলা আরও তীব্র হওয়ার আশঙ্কা রয়েছে।

আলোচনা ব্যর্থ হওয়া পর বিশ্বের অন্যতম কৌশলগত গুরুত্বপূর্ণ জলপথ অবরোধের ঘোষণা দেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ বিষয়ে পদক্ষপ নিতে রোববার মার্কিন নৌ বাহিনীকেও নির্দেশ দিয়েছেন তিনি।

সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যলে ট্রাম্প বলেন, বিশ্বের সেরা, যুক্তরাষ্ট্রের নৌবাহিনী হরমুজ প্রণালীতে প্রবেশ বা বের হওয়া সব জাহাজকে অবরুদ্ধ করতে যাচ্ছে। আন্তর্জাতিক জলসীমায় যারা ইরানকে টোল দিচ্ছে—এমন প্রতিটি জাহাজকে শনাক্ত করার পাশাপাশি আটকের নির্দেশও দিয়েছেন তিনি।

তিনি আরও দাবি করেন, ইরান হরমুজ প্রণালীতে যে মাইন পেতেছে, সেগুলো ধ্বংসের কাজও শুরু করবে যুক্তরাষ্ট্র।

শান্তি আলোচনা প্রসঙ্গে ট্রাম্প জানান, বৈঠকটি ইতিবাচক ছিল এবং বেশিরভাগ বিষয়ে ঐকমত্য তৈরি হয়েছিল। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ পারমাণবিক ইস্যুতে সমঝোতায় আসতে পারেনি কোনপক্ষ।

ট্রাম্পের এমন ঘোষণার পর ইরানের ইসলামি বিপ্লবী বাহিনী -আইআরজিসি’র নৌবাহিনী সতর্ক করে জানিয়েছে যে, হরমুজ প্রণালীতে কোনো ভুল পদক্ষেপ শত্রুদের বিপর্যয় ডেকে আনবে।

সূত্র: সিএমজি

Rate This Article

How would you rate this article?

সিএমজি

সিএমজি

বাংলা বিভাগ

চায়না মিডিয়া গ্রুপ (CMG) চীনের রাষ্ট্রীয় রেডিও ও টেলিভিশন সম্প্রচারকারী প্রধান কোম্পানি।

Our Editorial Standards

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.