জুন ৬:রাষ্ট্রীয় বন্যা নিয়ন্ত্রণ ও খরা ত্রাণ সদর দপ্তর ছোংছিং এবং কুইচৌ-তে বন্যা নিয়ন্ত্রণের জন্য চতুর্থ স্তরের জরুরি প্রতিক্রিয়া কার্যকর করেছে। জরুরি ব্যবস্থাপনা মন্ত্রণালয় ছোংছিং এবং কুইচৌতে ভূতাত্ত্বিক দুর্যোগের জন্য চতুর্থ স্তরের জরুরি প্রতিক্রিয়াও সক্রিয় করেছে।
আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, ৬ থেকে ৯ই জুন পর্যন্ত দক্ষিণ চীনে আরও এক দফা ভারী বৃষ্টিপাত হবে। জরুরি ব্যবস্থাপনা মন্ত্রণালয় ভারী বৃষ্টিপাত-প্রবণ সংশ্লিষ্ট এলাকাগুলোকে কার্যকরভাবে ভূতাত্ত্বিক দুর্যোগ প্রতিরোধ ও প্রতিকার কার্যক্রম পরিচালনা করতে, প্রতিরোধ ও প্রতিকারের ক্ষেত্রে স্থানীয় দায়িত্ব জোরদার করতে, আন্তঃবিভাগীয় সমন্বয় ব্যবস্থা বাস্তবায়ন করতে, বৃষ্টিপাত, বন্যা পরিস্থিতি এবং ভূতাত্ত্বিক দুর্যোগ পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করতে, পরামর্শ, বিচার-বিবেচনা এবং আগাম সতর্কীকরণ প্রতিক্রিয়া সমন্বয় জোরদার করতে, উদ্ধারকারী বাহিনী, উপকরণ ও সরঞ্জাম আগে থেকেই প্রস্তুত রাখতে, টহল, পরিদর্শন, পর্যবেক্ষণ এবং আগাম সতর্কীকরণ ব্যবস্থা শক্তিশালী করতে এবং দৃঢ়সংকল্প ও সিদ্ধান্তমূলকভাবে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার ব্যবস্থা করতে নির্দেশ দিয়েছে, যাতে হতাহতের সংখ্যা সর্বনিম্ন পর্যায়ে রাখা যায়।
সিএমজি