ফেব্রুয়ারি ১৬, সিএমজি বাংলা ডেস্ক: বসন্ত উৎসবের লম্বা ছুটিতে দেশের গণ্ডি ছাড়িয়ে বিদেশেও পাড়ি জমিয়েছেন চীনা নাগরিকরা। চলতি বছর প্রতিদিন গড়ে ২০ লাখ ৫০ হাজার মানুষ চীনের ভেতর ও বাইরে যাতায়াত করছেন। সংখ্যাটা গত বছরের তুলনায় ১৪ দশমিক ১ শতাংশ বেশি। রোববার চীনের জাতীয় অভিবাসন প্রশাসন জানাল এ তথ্য।
বেইজিং-শাংহাইয়ের বাইরে মধ্য ও পশ্চিমাঞ্চলীয় শহরগুলো থেকেও পর্যটকদের হার প্রায় ৪০ শতাংশে দাঁড়িয়েছে। পর্যটকদের পছন্দের তালিকায় এখন কেবল দর্শনীয় স্থান নয়, বরং ছোট গ্রুপে কাস্টমাইজড এবং অ্যাডভেঞ্চারধর্মী ভ্রমণ প্রাধান্য পাচ্ছে।
চীনের বসন্ত উৎসবের পাতেও লেগেছে বিশ্বায়নের ছোঁয়া। চিলির চেরি, থাইল্যান্ডের ডুরিয়ান, সুইডিশ চিজকেক কিংবা রাশিয়ার চকোলেট এখন তাদের পুনর্মিলনী ডিনারের অংশ। সরকারের শুল্ক হ্রাস ও আমদানি নীতি সহজ হওয়ায় নিউজিল্যান্ডের দুধ ও ইতালীয় ওয়াইন এখন হাতের নাগালে।
২০২৫ সালে চীনের মাথাপিছু আয় ৫ শতাংশ বেড়ে ৪৩ হাজার ৩৭৭ ইউয়ানে পৌঁছেছে।
অর্থনীতিবিদদের মতে, চীন এখন কেবল উৎপাদন কেন্দ্র নয়, বরং একটি বিশাল ভোক্তা বাজার। উন্নত জীবনযাত্রা এবং গুণগত মানের পণ্যের প্রতি চীনাদের আগ্রহ বিশ্বজুড়ে তৈরি করছে নতুন ব্যবসায়িক সম্ভাবনা।
শুভ/ফয়সল
তথ্য ও ছবি: সিনহুয়া
রেকর্ড ভ্রমণ ও আমদানিতে চাঙ্গা চীনা নববর্ষ
Stay Connected:
Our Editorial Standards
We are committed to accurate, well-researched, and trustworthy journalism.
Fact-Checked
Every claim is verified by our editorial team before publication.
Expert Review
Content reviewed by subject matter experts for accuracy.
Regularly Updated
We update content to reflect the latest developments.
Unbiased Coverage
We present balanced perspectives and multiple viewpoints.