Wednesday, June 10, 2026
Live

রোবটের ফুটবল লড়াই: বেইজিংয়ে শুরু হলো মাধ্যমিক শিক্ষার্থীদের প্রথম হিউম্যানয়েড রোবট টুর্নামেন্ট

সিএমজি
সিএমজি বাংলা বিভাগ
Published: Updated:
রোবটের ফুটবল লড়াই: বেইজিংয়ে শুরু হলো মাধ্যমিক শিক্ষার্থীদের প্রথম হিউম্যানয়েড রোবট টুর্নামেন্ট

এপ্রিল ১৩, সিএমজি বাংলা ডেস্ক: দেখা যাচ্ছে ফুটবল মাঠে বল নিয়ে ড্রিবলিং, পাসিং আর নিখুঁত শট। তবে খেলোয়াড়েরা রক্ত-মাংসের মানুষ নয়, বরং কৃত্রিম বুদ্ধিমত্তা চালিত হিউম্যানয়েড রোবট। শনিবার বেইজিংয়ে মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য শুরু হয়েছে প্রথম হিউম্যানয়েড রোবট ফুটবল টুর্নামেন্ট। তরুণ প্রজন্মের মধ্যে উদ্ভাবনী শক্তি ও প্রযুক্তিগত জ্ঞান বিকাশের লক্ষ্যেই এই ব্যতিক্রমী প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।

শনিবার সকালে একটি প্রদর্শনী ম্যাচের মধ্য দিয়ে টুর্নামেন্টের পর্দা উন্মোচিত হয়। হলুদ ও নীল জার্সি পরা দুইটি দলে ৩টি করে রোবটের লড়াই ছিল দেখার মতো। ম্যাচের এক পর্যায়ে হলুদ দলের এক ডিফেন্ডার সরাসরি গোল করলে উপস্থিত দর্শকদের উল্লাসে মুখরিত হয়ে ওঠে পুরো গ্যালারি।

রোবটগুলোর এই প্রতিটি মুভমেন্টের পেছনে কাজ করেছে শিক্ষার্থীদের ক্ষুরধার মস্তিষ্ক। তরুণ এই প্রোগ্রামাররা কোডিংয়ের মাধ্যমে রোবটগুলোর দেখে চেনার ক্ষমতা এবং চলাচল নিয়ন্ত্রণ উন্নত করেছে। জুলাই মাস পর্যন্ত চলা এই টুর্নামেন্টে বেইজিংয়ের পাশাপাশি প্রতিবেশি হ্যপেই প্রদেশের সিওংআন নিউ এরিয়ার শিক্ষার্থীরাও অংশ নিচ্ছে। কোডিং, হার্ডওয়্যার ডিবাগিং এবং কৌশলগত সহযোগিতার মাধ্যমে শিক্ষার্থীরা এখানে সরাসরি কৃত্রিম বুদ্ধিমত্তার বাস্তব প্রয়োগ শিখছে।

এই আয়োজনটি কেবল একটি প্রতিযোগিতার মধ্যে সীমাবদ্ধ নেই, এটি স্কুল, বিশ্ববিদ্যালয়, গবেষণা প্রতিষ্ঠান এবং প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর মধ্যে একটি সমন্বিত নেটওয়ার্ক তৈরি করেছে। অত্যাধুনিক প্রযুক্তিকে সাধারণ শিক্ষার্থীদের কাছে সহজবোধ্য করে তোলাই এর মূল উদ্দেশ্য।

সূত্র: সিএমজি

Rate This Article

How would you rate this article?

সিএমজি

সিএমজি

বাংলা বিভাগ

চায়না মিডিয়া গ্রুপ (CMG) চীনের রাষ্ট্রীয় রেডিও ও টেলিভিশন সম্প্রচারকারী প্রধান কোম্পানি।

Our Editorial Standards

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.