Wednesday, October 7, 2026
Live

লাও পিপলস রেভোলিউশনারি পার্টির প্রচার বিভাগসহ বেশ কয়েকটি সংস্থার সঙ্গে সিএমজি’র একাধিক চুক্তি

সিএমজি
সিএমজি ডেস্ক সম্পাদক
Published: Updated:
লাও পিপলস রেভোলিউশনারি পার্টির প্রচার বিভাগসহ বেশ কয়েকটি সংস্থার সঙ্গে সিএমজি’র একাধিক চুক্তি

জুন ৬: গতকাল (শুক্রবার) সিপিসি’র কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ও চীনের প্রেসিডেন্ট সি চিন পিং এবং লাও পিপলস রেভোলিউশনারি পার্টির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ও লাওসের রাষ্ট্রপতি থংলুন সিসৌলিথের উপস্থিতিতে বেইজিংয়ে একটি সহযোগিতা স্মারক স্বাক্ষরিত হয়। সিপিসি’র কেন্দ্রীয় কমিটির প্রচার বিভাগের উপমন্ত্রী এবং চায়না মিডিয়া গ্রুপের (সিএমজি) মহাপরিচালক শেন হাই সিয়োং এবং লাও পিপলস রেভোলিউশনারি পার্টির কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক যোগাযোগ বিভাগের মন্ত্রী বুনলুল নিজ নিজ দেশের পক্ষে সিএমজি ও লাও পিপলস রেভোলিউশনারি পার্টির প্রচার বিভাগের মধ্যকার এই সহযোগিতা স্মারকে স্বাক্ষর করেন।

এর পাশাপাশি, সিএমজি লাওসের সংস্কৃতি ও পর্যটন মন্ত্রণালয়, শিক্ষা ও ক্রীড়া মন্ত্রণালয় এবং লাও ন্যাশনাল ইউনিভার্সিটির সাথেও পৃথক সহযোগিতা চুক্তি স্বাক্ষর করেছে।

স্বাক্ষরিত নথি অনুসারে, সিএমজি উল্লিখিত লাও প্রতিষ্ঠানগুলোর সাথে অনুষ্ঠান নির্মাণ, চলচ্চিত্র ও টেলিভিশন বিনিময়, অনুষ্ঠানের যৌথ আয়োজন এবং কর্মী বিনিময়সহ নানা ক্ষেত্রে বাস্তবসম্মত সহযোগিতা চালাবে। এটি নতুন যুগে সর্বাঙ্গীণ চীন-লাওস অভিন্ন কল্যাণের সমাজ গঠনে অবদান রাখবে।

সিএমজি

Rate This Article

How would you rate this article?

সিএমজি

সিএমজি

ডেস্ক সম্পাদক

চায়না মিডিয়া গ্রুপ (CMG) চীনের রাষ্ট্রীয় রেডিও ও টেলিভিশন সম্প্রচারকারী প্রধান কোম্পানি।

Featured Products

View All

Our Editorial Standards

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.