Wednesday, June 10, 2026
Live

শাংহাইয়ের শপিং মলে ক্রেতার সহকারী এআই রোবট

সিএমজি
সিএমজি বাংলা বিভাগ
Published: Updated:
শাংহাইয়ের শপিং মলে ক্রেতার সহকারী এআই রোবট
ফেব্রুয়ারি ১৬, সিএমজি বাংলা ডেস্ক: চীনের শাংহাইয়ের একটি বড় শপিং কমপ্লেক্সে বসন্ত উৎসব উপলক্ষে নতুন ধরনের এআই রোবটের ব্যবহার শুরু হয়েছে। এসব রোবট ক্রেতাদের কেনাকাটায় সাহায্য করছে। একটি রোবট তুলি দিয়ে সুন্দর করে বসন্ত উৎসবের শুভেচ্ছা লিখে অবাক করেছে দর্শকদের। ওগুলো কেনাকাটাতেও দক্ষ। উন্নত ভয়েস সিস্টেম ও স্মার্ট নেভিগেশন থাকায় তারা ক্রেতার চাহিদা শুনে শপিং তালিকা তৈরি করছে। ক্রেতার সঙ্গে থেকে কোন দোকানে যেতে হবে সেটাও দেখিয়ে দিচ্ছে। পণ্য তুলে দেওয়া, অর্ডার করা এবং কীভাবে পেমেন্ট করতে হবে—এসব কাজেও সাহায্য করছে এআই রোবট। রোবট নির্মাতা প্রতিষ্ঠান চিয়ুয়ান লিংসির পণ্য বিভাগের ভাইস প্রেসিডেন্ট লিউ শুহ্য বলেন, বসন্ত উৎসবের সময় চীনের ১০০টির বেশি শহরে প্রায় এক হাজার রোবট ব্যবহার করা হচ্ছে। তাদের লক্ষ্য প্রযুক্তির মাধ্যমে উৎসবে বাড়তি আনন্দ যোগ করা। চীনের অনলাইন ট্রাক-ভাড়া করার প্ল্যাটফর্ম হুয়োলালা জানায়, চলতি বছরের জানুয়ারিতে তাদের অংশীদারদের রোবট পরিবহন অর্ডার আগের বছরের তুলনায় প্রায় ৪৭ শতাংশ বেড়েছে। বিশেষ করে শেনচেন, হাংচৌ, তোংকুয়ান, শাংহাই, সুচৌ ও গুয়াংচৌতে এসব রোবট বেশি ব্যবহার হচ্ছে। ফয়সল/শুভ তথ্য ও ছবি: সিসিটিভি

Rate This Article

How would you rate this article?

সিএমজি

সিএমজি

বাংলা বিভাগ

চায়না মিডিয়া গ্রুপ (CMG) চীনের রাষ্ট্রীয় রেডিও ও টেলিভিশন সম্প্রচারকারী প্রধান কোম্পানি।

Our Editorial Standards

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.