Tuesday, May 12, 2026
Live

সংবাদ পর্যালোচনা

সংবাদ পর্যালোচনা

চীনে দেশব্যাপী সমন্বিত কম্পিউটিং পাওয়ার ডিস্ট্রিবিউশান নেটওয়ার্ক গড়ে উঠছে

新思想引领新征程丨我国加快推进新型基础设施建设

আজকের চীনে কয়েক মিলিসেকেন্ডের মধ্যেই দেশের ৬০ শতাংশেরও বেশি শহর একযোগে একটি কম্পিউটিং পাওয়ার ক্লাস্টারের সাথে সংযুক্ত হতে পারে; একই সময়ে শাংহাই থেকে উপাত্ত দ্রুত পাহাড় ও নদী পেরিয়ে কুইচৌতে পৌঁছায়; আর কুয়াংতোং ও কানসু দূর থেকে সমন্বয় করে আন্তঃপ্রাদেশিক কম্পিউটিং পাওয়ার বণ্টন সম্পন্ন করতে পারে। দেশব্যাপী সমন্বিত কম্পিউটিং পাওয়ার নেটওয়ার্কের মতো নতুন ধরনের অবকাঠামো ব্যবস্থা চীনের উচ্চমানের অর্থনৈতিক উন্নয়নের জন্য একটি মজবুত ভিত্তি স্থাপন করছে।

চীনা প্রেসিডেন্ট সি চিন পিং অবকাঠামো উন্নয়নকে অত্যন্ত গুরুত্ব দেন এবং নতুন ধরনের অবকাঠামো নির্মাণে যথাযথ দূরদর্শী পরিকল্পনার প্রয়োজনীয়তার ওপর জোর দেন। তিনি বলেন, নতুন ধরনের অবকাঠামো নির্মাণের জন্য সামগ্রিক পরিকল্পনা তৈরির পাশাপাশি, ‘যথাযথভাবে অগ্রিম পরিকল্পনা করে শিল্প উন্নয়নে নেতৃত্ব দেওয়া এবং জাতীয় নিরাপত্তা রক্ষায় সহায়ক অবকাঠামো নির্মাণ করা প্রয়োজন’। আর এর জন্য একটি সংহত, দক্ষ, সাশ্রয়ী, বুদ্ধিমান, সবুজ, নিরাপদ ও নির্ভরযোগ্য আধুনিক অবকাঠামো ব্যবস্থা গড়ে তুলতে হবে, যা নতুন যুগে নতুন ধরনের অবকাঠামো উন্নয়নের জন্য আদর্শগত দিকনির্দেশনা ও মৌলিক নীতিমালার যোগান দেবে।

চীনের পঞ্চদশ পাঁচসালা পরিকল্পনায় স্পষ্টভাবে বলা হয়েছে যে, নতুন ধরনের অবকাঠামো নির্মাণের জন্য যথাযথ দূরদর্শী পরিকল্পনা করা উচিত। শিল্পোন্নয়ন ও ডিজিটাল উন্নয়নকে কেন্দ্র করে, নতুন ধরনের অবকাঠামোর বিন্যাস, নির্মাণ ও কার্যকর ব্যবহারকে উত্সাহিত করা হবে; তথ্য ও যোগাযোগ নেটওয়ার্ক সুসম্পন্ন করা হবে, বহুস্তরীয় কম্পিউটিং অবকাঠামো ব্যবস্থা ও দেশব্যাপী সমন্বিত কম্পিউটিং নেটওয়ার্ক নির্মাণ করা হবে; বেসামরিক মহাকাশ অবকাঠামো উন্নত করা হবে; ইত্যাদি।

২০২৬ হল চীনের পঞ্চদশ পাঁচসালা পরিকল্পনার প্রথম বছর। দেশের বিভিন্ন স্থানীয় সরকার উন্নয়নের সুযোগ কাজে লাগিয়ে, নতুন ধরনের অবকাঠামো নির্মাণকাজ ত্বরান্বিত করছে। তথ্য ও যোগাযোগ নেটওয়ার্কগুলোর ব্যাপক অপটিমাইজেশন হয়েছে; ডিজিটাল নেটওয়ার্ক দ্রুত উন্নয়ন ও সম্প্রসারিত হচ্ছে। মার্চ মাসের শেষ নাগাদ, দেশব্যাপী ৫জি বেস স্টেশনের সংখ্যা ৪৯ লাখ ৫৮ হাজারে পৌঁছেছে; ৮৬টি শহরে ১০-গিগাবিট অপটিক্যাল নেটওয়ার্ক কার্যক্রম শুরু হয়েছে। আগামী পাঁচ বছরে চীনে ১০ লাখ উচ্চ-গতির প্যাসিভ অপটিক্যাল নেটওয়ার্ক পোর্ট নির্মাণ করা হবে। একই সাথে, ৬জি প্রযুক্তি গবেষণা ও উন্নয়ন জোরদার করা হবে; পরবর্তী প্রজন্মের মোবাইল যোগাযোগ প্রযুক্তির জন্য অগ্রিম ভিত্তি স্থাপন করা হবে।

উপাত্ত অবকাঠামোও দ্রুত উন্নত হচ্ছে; কম্পিউটিং ক্ষমতার ভিত্তি আরও শক্তিশালী হচ্ছে। শাংহাইয়ের লিনকাং এলাকায়, সমুদ্রতলে স্থাপিত ডেটা সেন্টারগুলো সরাসরি অফশোর উইন্ড ফার্মের সাথে সংযুক্ত। এই সমুদ্রতলের ডেটা সেন্টার সমুদ্রের পানি ব্যবহার করে, প্রাকৃতিকভাবে শীতল থাকে এবং অফশোর উইন্ড ফার্মে সবুজ শক্তি সরবরাহ করে। সমুদ্রের বাতাসকে বিদ্যুতে এবং বিদ্যুতকে কম্পিউটিং শক্তিতে রূপান্তরের এই মডেলের জন্য, এই ডেটা সেন্টারের সবুজ বিদ্যুত সরবরাহের হার ৯৫ শতাংশ ছাড়িয়ে গেছে।

মার্চ মাসের শেষ নাগাদ চীনের ইন্টেলিজেন্ট কম্পিউটিং ক্ষমতা প্রতি সেকেন্ড ১৮৮২ কোয়াড্রিলিয়ন গণনায় পৌঁছেছে। গত দুই বছরে কম্পিউটিং পাওয়ার হাবগুলোকে কেন্দ্র করে, ৭০টিরও বেশি বড় কম্পিউটিং পাওয়ার চ্যানেল তৈরি করা হয়েছে। একটি বহুস্তরীয় সমন্বিত কম্পিউটিং পাওয়ার নেটওয়ার্ক দ্রুত স্থাপন করা হচ্ছে।

স্যাটেলাইট ইন্টারনেটের সমন্বিত অগ্রগতি চলছে এবং স্থল-মহাকাশ একীভূত তথ্য নেটওয়ার্ক দ্রুত রূপ নিচ্ছে। সম্প্রতি চীনের সিয়ং’আন এলাকায় চীনের নিজস্ব গবেষণায় তৈরি নিম্ন-কক্ষপথের ব্রডব্যান্ড যোগাযোগ স্যাটেলাইট উত্ক্ষেপণ করা হয়। এই স্যাটেলাইট কয়েক ডজন গুরুত্বপূর্ণ প্রযুক্তিগত সাফল্য অর্জন করেছে, এবং উপগ্রহের ব্যাপক উত্পাদন, স্বল্পমূল্যের নেটওয়ার্কিং ও নতুন প্রযুক্তি দ্রুত প্রকৌশলের জন্য গুরুত্বপূর্ণ কারিগরি সহায়তা প্রদান করে।

একই সাথে ঐতিহ্যবাহী অবকাঠামোকে ডিজিটাল ও বুদ্ধিমান ব্যবস্থায় রূপান্তর এবং নতুন ও পুরানো অবকাঠামোর গভীর একীকরণ ত্বরান্বিত হচ্ছে। বর্তমানে স্মার্ট বন্দর, ডিজিটাল রেলপথ, স্মার্ট বন্যা নিয়ন্ত্রণ এবং স্মার্ট গ্রিডের মতো অনেক গুরুত্বপূর্ণ প্রকল্প দেশজুড়ে নির্মাণ ও চালু করা হচ্ছে।

বস্তুত, সংহত, দক্ষ, সবুজ, বুদ্ধিমান, নিরাপদ ও নির্ভরযোগ্য একটি নতুন ধরনের অবকাঠামো ব্যবস্থা গড়ে তোলার কাজ, চীনের উচ্চমানের অর্থনৈতিক উন্নয়নে ক্রমাগত শক্তি সঞ্চার করছে। (তুহিনা/আলিম/শুয়েই)

Rate This Article

How would you rate this article?

মাহফুজ রহমান

মাহফুজ রহমান

ডেস্ক সম্পাদক

৫ বছর ধরে সাংবাদিকতা ও লেখালেখি করছেন।

Our Editorial Standards

We are committed to providing accurate, well-researched, and trustworthy content.

Fact-Checked

This article has been thoroughly fact-checked by our editorial team.

Expert Review

Reviewed by subject matter experts for accuracy and completeness.

Regularly Updated

We regularly update our content to ensure it remains current.

Unbiased Coverage

We strive to present balanced information.