Monday, May 4, 2026
Live

সংলাপ ও পরামর্শের মাধ্যমে চীন-ইইউ সম্পর্ক জোরদারে আশাবাদ ওয়াং ই'র

সংলাপ ও পরামর্শের মাধ্যমে চীন-ইইউ সম্পর্ক জোরদারে আশাবাদ ওয়াং ই'র

'চীন আশা করে যে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সদস্য হিসেবে বেলজিয়াম একটি সক্রিয় ও গঠনমূলক ভূমিকা পালন করবে, যেন সংলাপ ও পরামর্শের মাধ্যমে ইইউ-চীনের মধ্যকার অর্থনৈতিক ও বাণিজ্যিক মতপার্থক্যগুলো যথাযথভাবে সমাধান করা যায়।' এমন মন্তব্য করেছেন চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির রাজনৈতিক ব্যুরোর সদস্য ও দেশটির পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই।

বৃহস্পতিবার বেইজিংয়ে বেলজিয়ামের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ম্যাক্সিম প্রেভোর সঙ্গে আলাপের সময় এ মন্তব্য করেন তিনি।

চীন-বেলজিয়ামের সার্বিক বন্ধুত্বপূর্ণ সহযোগিতামূলক অংশীদারত্বের কথা উল্লেখ করে ওয়াং বলেন, 'উভয় পক্ষেরই বিস্তৃত পরিসরে অভিন্ন স্বার্থ রয়েছে। কারণ তারা সংলাপের মাধ্যমে রাজনৈতিক বিরোধের সমাধান ও আন্তর্জাতিক আইন বলবৎ রাখার পক্ষে। বেলজিয়ামের সঙ্গে পারস্পরিক সম্মান বজায় রাখতে, মতপার্থক্যে সামঞ্জস্য আনয়নের পাশাপাশি অভিন্ন স্বার্থ খুঁজে পেতে, ঘনিষ্ঠ যোগাযোগ ও সংলাপ চলমান রাখতে, পারস্পরিক বোঝাপড়া ও বিশ্বাস বাড়াতে, জনগণের মধ্যে সাংস্কৃতিক বিনিময় জোরদার করতে, বাস্তবমুখী সহযোগিতা গভীরতর করতে এবং যৌথভাবে চীন-বেলজিয়াম সম্পর্কে নতুন মাত্রা দিতে চীন বদ্ধপরিকর।'

অন্যদেকি, বেলজিয়াম-চীন সম্পর্ক আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ উল্লেখ করে প্রেভো বলেন, "বেলজিয়াম দৃঢ়ভাবে ‘এক-চীন নীতি’ অনুসরণ করে এবং সংশ্লিষ্ট জাতিসংঘের প্রস্তাবসমূহ মেনে চলে।" পাশাপাশি প্রেভো আঞ্চলিক উত্তেজনা প্রশমনে চীনের প্রচেষ্টা ও সংলাপের মাধ্যমে সমস্যা সমাধানে প্রতিশ্রুতির প্রশংসা করেন। তিনি চীনের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ বজায় রাখতে বেলজিয়ামের আগ্রহের কথাও ব্যক্ত করেন।

সাকিব/জেনিফার

তথ্য ও ছবি: সিসিটিভি

Rate This Article

How would you rate this article?

মাহফুজ রহমান

মাহফুজ রহমান

ডেস্ক সম্পাদক

৫ বছর ধরে সাংবাদিকতা ও লেখালেখি করছেন।

Our Editorial Standards

We are committed to providing accurate, well-researched, and trustworthy content.

Fact-Checked

This article has been thoroughly fact-checked by our editorial team.

Expert Review

Reviewed by subject matter experts for accuracy and completeness.

Regularly Updated

We regularly update our content to ensure it remains current.

Unbiased Coverage

We strive to present balanced information.