জুন ৭, সিএমজি বাংলা ডেস্ক: বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে শুক্রবার উল্লেখযোগ্য সাফল্যের তথ্য প্রকাশ করেছে চীনের রাষ্ট্রীয় বিদ্যুৎ প্রতিষ্ঠান স্টেট গ্রিড ছোংছিং ইলেকট্রিক পাওয়ার কোম্পানি। পরিবেশবান্ধব উদ্যোগের মাধ্যমে এ প্রতিষ্ঠানটি এখন পর্যন্ত প্রায় ১১ লাখ ২০ হাজার টন কার্বন নিঃসরণ কমাতে সক্ষম হয়েছে।
প্রতিষ্ঠানটি জানিয়েছে, তাদের পাওয়ার রিনিউয়েবল রিসোর্সেস রিসাইক্লিং সেন্টারের মাধ্যমে ২০২২ সালে কার্যক্রম শুরুর পর থেকে বিদ্যুৎ গ্রিডের অব্যবহৃত ও বাতিল হয়ে যাওয়া বিভিন্ন সরঞ্জামের মোট ২৬ হাজার ৭০০ মেট্রিক টন উপকরণ পুনর্ব্যবহার করা হয়েছে।
এই পুনর্ব্যবহার প্রক্রিয়ার ফলে বিপুল পরিমাণ কার্বন নিঃসরণ কমানো সম্ভব হয়। ফলে পরিবেশ সংরক্ষণ ও সবুজ উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখা সম্ভব হচ্ছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।
বিশেষজ্ঞদের মতে, বিদ্যুৎ অবকাঠামোর পুরোনো উপকরণ পুনর্ব্যবহার শুধু সম্পদের অপচয় কমায় না, একই সঙ্গে কার্বন নিঃসরণ হ্রাসের মাধ্যমে টেকসই উন্নয়নেও ভূমিকা রাখে।
সিএমজি