মে ৯, সিএমজি বাংলা ডেস্ক: সমুদ্রের তলদেশে উচ্চগতির রেল টানেলে প্রথমবারের মতো ‘টার্নারি মিক্সড গ্যাস’ শিল্ড টানেলিং প্রেসারাইজড অপারেশন সিস্টেম চালু করলো চীন।
নিংপো এবং চৌশান জলপথের সংযোগস্থলে অবস্থিত ১৬ দশমিক ১৮ কিলোমিটার দীর্ঘ এই টানেলটি বর্তমানে বিশ্বের অন্যতম জটিল নির্মাণ প্রকল্প। সমুদ্রপৃষ্ঠ থেকে এর গভীরতম অংশটি প্রায় ৭৮ মিটার নিচে অবস্থিত, যেখানে মাটি ও পানির সর্বোচ্চ চাপ শূণ্য দশমিক ৮৫ মেগাপ্যাসকেল। সহজভাবে বলতে গেলে, এটি একটি এক ইউয়ানের কয়েনের সমান জায়গায় প্রায় ৩০ কেজি ওজনের চাপের সমান।
চৌশান প্রান্তের ৬ হাজার ২৭০ মিটার টানেলিংয়ের দায়িত্বে থাকা নির্মাণ দলটি গভীর সমুদ্রে ডাইভিং করার প্রযুক্তি ব্যবহার করে এই নতুন সিস্টেমটি তৈরি করেছে। এটি মূলত তিনটি গ্যাসের একটি বৈজ্ঞানিক মিশ্রণ এর ফলে শিল্ড মেশিনের কাটার পরিদর্শন এবং পরিবর্তনের সময় কর্মীরা সমুদ্রের গভীর তলদেশের মতো পরিবেশেও নিরাপদে শ্বাস নিতে পারছেন।
এই নতুন সরঞ্জামটি মূলত দুটি প্রধান মডিউল—গ্যাস মিশ্রণ এবং গ্যাস সরবরাহ সমন্বয়ে গঠিত। এতে ১১৩টি সাব-মডিউল রয়েছে, যার মধ্যে গ্যাস ডিস্ট্রিবিউশন হাব এবং বিশেষ শ্বাসযন্ত্র অন্তর্ভুক্ত।
শুভ/হাশিম
তথ্য ও ছবি: সিনহুয়া।