মে ৯: উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা কেসিএনএ জানায়, ৯ মে উত্তর কোরিয়ার শীর্ষ নেতা কিম জং-উন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কাছে একটি শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন। বার্তায় রাশিয়ার দেশরক্ষা যুদ্ধে বিজয়ের ৮১তম বার্ষিকী উপলক্ষ্যে তিনি রুশ সরকার ও জনগণকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
বার্তায় বলা হয়, উত্তর কোরিয়া রাশিয়ার সাথে জোটভিত্তিক সার্বিক কৌশলগত অংশীদারিত্বের সম্পর্ককে অত্যন্ত গুরুত্ব দেয় এবং সবসময় দুদেশের মধ্যে স্বাক্ষরিত চুক্তির বাধ্যবাধকতা পালন করতে প্রতিশ্রুতিবদ্ধ।
বার্তায় আরও বলা হয়, পিয়ংইয়ং সবসময় প্রেসিডেন্ট পুতিন ও রুশ জনগণের পাশে দাঁড়াবে।
সূত্র: সিএমজি বাংলা