Monday, May 4, 2026
Live

সহায়তা ভিত্তিক প্রবীণ সেবা জোরদার চীনে

সহায়তা ভিত্তিক প্রবীণ সেবা জোরদার চীনে

এপ্রিল ২৯, সিএমজি বাংলা ডেস্ক: চীনে দ্রুত বাড়তে থাকা প্রবীণ জনগোষ্ঠীর চাহিদা মোকাবিলায় পারস্পরিক সহায়তাভিত্তিক প্রবীণ সেবা সম্প্রসারণে নতুন নীতিমালা ঘোষণা করা হয়েছে। বুধবার দেশটির কর্তৃপক্ষ জানায়, এ উদ্যোগের লক্ষ্য হলো প্রবীণদের জন্য আরও সহজলভ্য ও সম্প্রদায়ভিত্তিক সেবা ব্যবস্থা গড়ে তোলা।

সরকারি তথ্য অনুযায়ী, ২০২৫ সালের শেষ নাগাদ চীনে ৬০ বছর বা তার বেশি বয়সী মানুষের সংখ্যা ৩২ কোটির বেশি হয়েছে, যা মোট জনসংখ্যার প্রায় ২৩ শতাংশ। আগামী এক দশকে এই সংখ্যা ৪০ কোটি ছাড়াবে বলে ধারণা করা হচ্ছে।

চীনের বেসামরিক বিষয়ক মন্ত্রণালয়সহ ১১টি সরকারি দপ্তর যৌথভাবে প্রকাশিত নির্দেশিকায় বলা হয়েছে, পারস্পরিক সহায়তা ভিত্তিক প্রবীণ সেবা বলতে গ্রাম ও শহরের কমিউনিটিতে প্রতিবেশী বা বাসিন্দাদের স্বেচ্ছাসেবামূলক ও অলাভজনক সহযোগিতামূলক সেবাকে বোঝায়।

নতুন পরিকল্পনা অনুযায়ী, ২০৩০ সালের মধ্যে শহর ও গ্রামের অন্তত ৭০ শতাংশ কমিউনিটিতে প্রবীণ সেবা কেন্দ্র গড়ে তোলা হবে। পাশাপাশি বিশেষভাবে অসহায় প্রবীণদের জন্য নিয়মিত খোঁজখবর ও সেবাদানের জাতীয় ব্যবস্থা চালু করা হবে।

নীতিমালায় কমিউনিটি-সমর্থিত ঘরভিত্তিক সেবার ওপরও জোর দেওয়া হয়েছে। এর আওতায় স্বেচ্ছাসেবী দল গঠন করে প্রবীণদের খাবার সরবরাহ, পরিচ্ছন্নতা, চলাফেরায় সহায়তা এবং জরুরি পরিস্থিতিতে সহায়তার ব্যবস্থা করা হবে।

ফয়সল/হাশিম

তথ্য ও ছবি: সিনহুয়া।

Rate This Article

How would you rate this article?

মাহফুজ রহমান

মাহফুজ রহমান

ডেস্ক সম্পাদক

৫ বছর ধরে সাংবাদিকতা ও লেখালেখি করছেন।

Our Editorial Standards

We are committed to providing accurate, well-researched, and trustworthy content.

Fact-Checked

This article has been thoroughly fact-checked by our editorial team.

Expert Review

Reviewed by subject matter experts for accuracy and completeness.

Regularly Updated

We regularly update our content to ensure it remains current.

Unbiased Coverage

We strive to present balanced information.