Monday, May 4, 2026
Live

সাইবার আইনি কাঠামো আরও শক্তিশালী করল চীন

সাইবার আইনি কাঠামো আরও শক্তিশালী করল চীন

এপ্রিল ২৯, সিএমজি বাংলা ডেস্ক: ইন্টারনেটের দ্রুত বিকাশকে ঘিরে চীনে একটি পূর্ণাঙ্গ সাইবার আইনি কাঠামো গড়ে উঠেছে। ২০২৫ সালের ডিসেম্বর পর্যন্ত দেশটিতে সাইবার সম্পর্কিত ১৮০টিরও বেশি আইন ও বিধিমালা কার্যকর হয়েছে।

মঙ্গলবার চীনের সাইবারস্পেস প্রশাসন প্রকাশিত প্রতিবেদনে গেল কয়েক বছরে সাইবার জগতে আইনের শাসন প্রতিষ্ঠায় দেশের অগ্রগতি তুলে ধরা হয়। ২০২৫ সালে চীন আইন প্রণয়নের মাধ্যমে সাইবার নিরাপত্তা ও তথ্যপ্রযুক্তি ব্যবস্থাকে আরও শক্তিশালী করেছে। একই সঙ্গে সাইবার আইন প্রয়োগের কাঠামো উন্নত করা হয়েছে এবং বিচারব্যবস্থায় ডিজিটাল প্রযুক্তির ব্যবহারও বাড়ানো হয়েছে।

এ ছাড়া সাইবার আইন সম্পর্কে জনসচেতনতা বাড়াতেও নেওয়া হয়েছে নানা উদ্যোগ। আন্তর্জাতিক সাইবারস্পেস নীতিমালা প্রণয়নেও গেল বছর চীন আরও কার্যকর ভূমিকা রেখেছে বলেও এসেছে প্রতিবেদনে।

ইন্টারনেট ব্যবহারকারীদের বৈধ অধিকার ও স্বার্থ রক্ষায় ২০২৫ সালে কঠোর নজরদারি জোরদার করে চীন। এ সময় জাতীয় সাইবার কর্তৃপক্ষ ৫ হাজার ৮১১টি ওয়েবসাইট ও প্ল্যাটফর্মকে তলব করে। পাশাপাশি ১ হাজার ৬৪৬টি সতর্কবার্তা জারি এবং ৫২১টি প্ল্যাটফর্মকে জরিমানা করে। এছাড়া বন্ধ করে দেওয়া হয়েছে ৯ হাজার ৬৩৭টি ওয়েবসাইট ও অ্যাপ।

লুৎফর/হাশিম

তথ্য ও ছবি: সিনহুয়া।

Rate This Article

How would you rate this article?

মাহফুজ রহমান

মাহফুজ রহমান

ডেস্ক সম্পাদক

৫ বছর ধরে সাংবাদিকতা ও লেখালেখি করছেন।

Our Editorial Standards

We are committed to providing accurate, well-researched, and trustworthy content.

Fact-Checked

This article has been thoroughly fact-checked by our editorial team.

Expert Review

Reviewed by subject matter experts for accuracy and completeness.

Regularly Updated

We regularly update our content to ensure it remains current.

Unbiased Coverage

We strive to present balanced information.