উত্তর কোরিয়াকে ‘সাইবার হুমকি’ হিসেবে মার্কিন প্রচার-প্রচারণা, অতিরঞ্জন, অর্থহীন, এবং আন্তর্জাতিক সমাজে দেশটি সম্পর্কে ভ্রান্ত ধারণা ছড়ানোর একটি অপচেষ্টা মাত্র। উত্তর কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র, আজ (রোববার) পিয়ংইয়ংয়ে, এক নিয়মিত প্রেস ব্রিফিংয়ে এ কথা বলেন।
মুখপাত্র বলেন, যুক্তরাষ্ট্র কার্যকরভাবে বৈশ্বিক তথ্যপ্রযুক্তি পরিকাঠামো নিয়ন্ত্রণ করে এবং অন্যান্য দেশের ওপর নির্বিচারে সাইবার হামলা চালায়। উত্তর কোরিয়াকে ‘সাইবার হুমকি’ হিসেবে যুক্তরাষ্ট্রের প্রচারণা, দেশটির প্রতি তাদের দীর্ঘদিনের বৈরী নীতিরই ধারাবাহিকতা। এটি নিতান্তই ভিত্তিহীন এবং এর পেছনে অসৎ উদ্দেশ্য রয়েছে।
তিনি আরও বলেন, সাইবার জগতসহ বিভিন্ন ক্ষেত্রে প্রতিকূল শক্তিগুলোর প্রচেষ্টার জবাবে, উত্তর কোরিয়া, জাতীয় স্বার্থ রক্ষার জন্য, সক্রিয়ভাবে সকল প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।
সূত্র: সিএমজি বাংলা