Wednesday, June 10, 2026
Live

সামরিক বাহিনীতে রাজনৈতিক আনুগত্য জোরদারের আহ্বান সি চিনপিংয়ের, প্রতিরক্ষা আধুনিকায়নে গুরুত্ব

সিএমজি
সিএমজি বাংলা বিভাগ
Published: Updated:
সামরিক বাহিনীতে রাজনৈতিক আনুগত্য জোরদারের আহ্বান সি চিনপিংয়ের, প্রতিরক্ষা আধুনিকায়নে গুরুত্ব

সামরিক বাহিনীতে রাজনৈতিক আনুগত্য আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করেছেন এবং জাতীয় প্রতিরক্ষা ও সশস্ত্র বাহিনীর আধুনিকায়ন ধারাবাহিকভাবে এগিয়ে নেওয়ার আহ্বান জানিয়েছেন চীনের প্রেসিডেন্ট সি চিনপিং। শনিবার চীনের জাতীয় আইনসভা জাতীয় গণকংগ্রেসের ১৪তম অধিবেশনের চতুর্থ সেশনের সময় চীনা গণমুক্তি ফৌজ (পিএলএ) ও পিপলস আর্মড পুলিশ ফোর্সে (এপিএফ)-এর প্রতিনিধিদলের পূর্ণাঙ্গ বৈঠকে অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন।

চীনা কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক এবং কেন্দ্রীয় সামরিক কমিশনের চেয়ারম্যান সি আরও বলেন, ২০১২ সালে ১৮তম সিপিসি জাতীয় কংগ্রেসের পর থেকে পার্টির কেন্দ্রীয় নেতৃত্ব সশস্ত্র বাহিনীতে রাজনৈতিক শুদ্ধি অভিযান ও রাজনৈতিক আনুগত্য জোরদারে অভূতপূর্ব উদ্যোগ নিয়েছে এবং এতে উল্লেখযোগ্য সাফল্য অর্জিত হয়েছে। তিনি সতর্ক করে বলেন, সামরিক বাহিনীতে পার্টির প্রতি অনুগত নয় এমন ব্যক্তির কোনো স্থান নেই।

এমন একটি আদর্শিক ভিত্তি গড়ে তুলতে হবে যাতে কর্মকর্তা ও সৈনিকরা পার্টির নেতৃত্ব ও নির্দেশনা মেনে চলে এবং আধুনিক অস্ত্র ও প্রযুক্তি রাজনৈতিকভাবে দৃঢ় প্রতিশ্রুতিবদ্ধ সদস্যদের হাতে থাকে। একই সঙ্গে দুর্নীতির বিরুদ্ধে লড়াই অব্যাহত রাখতে হবে বলেও তিনি জোর দেন। সি চিনপিং বলেন, ২০২৬ থেকে ২০৩০ মেয়াদের ১৫তম পঞ্চবার্ষিক পরিকল্পনার শুরুতেই কঠোর তদারকি ব্যবস্থা গড়ে তুলতে হবে। বিশেষ করে অর্থ প্রবাহ, ক্ষমতার প্রয়োগ এবং মান নিয়ন্ত্রণের মতো গুরুত্বপূর্ণ ক্ষেত্রগুলোতে নিবিড় নজরদারি নিশ্চিত করতে হবে।

পার্টি ও সামরিক বাহিনীর ঐতিহ্য ও মূল্যবোধকে এগিয়ে নেওয়ার মাধ্যমে একটি আধুনিক ও শক্তিশালী প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তোলাই এখন চীনের প্রধান লক্ষ্য। বৈঠকে কেন্দ্রীয় সামরিক কমিশনের ভাইস চেয়ারম্যান চাং শেংমিন উপস্থিত ছিলেন। 

আজাদ/শুভ তথ্য ও ছবি: সিনহুয়া

Rate This Article

How would you rate this article?

সিএমজি

সিএমজি

বাংলা বিভাগ

চায়না মিডিয়া গ্রুপ (CMG) চীনের রাষ্ট্রীয় রেডিও ও টেলিভিশন সম্প্রচারকারী প্রধান কোম্পানি।

Our Editorial Standards

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.