মে ৯, সিএমজি বাংলা ডেস্ক: চীন সিক্স-জি প্রযুক্তি উন্নয়নে গুরুত্বপূর্ণ এক ধাপ এগিয়ে গেল। দেশটি সিক্স গিগাহার্টজ ব্যান্ডে পরীক্ষামূলক বর্ণালী ব্যবহারের অনুমোদন দিয়েছে। চীনের শিল্প ও তথ্য-প্রযুক্তি মন্ত্রণালয় শুক্রবার জানায়, এই অনুমোদনের মাধ্যমে সিক্স-জি গবেষণা ও পরীক্ষামূলক কার্যক্রম এখন নির্দিষ্ট কিছু অঞ্চলে চালানো যাবে।
এই ট্রায়াল স্পেকট্রাম দেওয়া হয়েছে আইএমটি-২০৩০ (৬জি) প্রমোশন গ্রুপকে। অনুমোদনের লক্ষ্য হলো আন্তর্জাতিক টেলিযোগাযোগ সংস্থা নির্ধারিত ৬জি’র কর্মক্ষমতা সূচক ও ব্যবহারিক পরিস্থিতির ভিত্তিতে প্রযুক্তিগত গবেষণা, পরীক্ষা এবং যাচাই আরও দ্রুত করা।
এই সিদ্ধান্তের মাধ্যমে চীন ৬জি গবেষণা ও উন্নয়ন, মানদণ্ড নির্ধারণ এবং শিল্পায়নের গতি বাড়াতে চাইছে।
ফয়সল/হাশিম
তথ্য ও ছবি: সিজিটিএন।