Monday, May 4, 2026
Live

২০৩০ পর্যন্ত সিচাংয়ের বনাঞ্চলের হার ১২.৬১ শতাংশ ছাড়িয়ে যাবে: চীনের জাতীয় উন্নয়ন ও সংস্কার কমিশন

国家发展改革委:到2030年西藏森林覆盖率达12.61%以上

সিচাংয়ের প্রকৃতি সংরক্ষণ ও পুনরুদ্ধার কাজ জোরদার করতে এবং জাতীয় পরিবেশগত নিরাপত্তা সুসংহত করতে, সম্প্রতি চীনের জাতীয় উন্নয়ন ও সংস্কার কমিশন 'সিচাং বাস্তুতান্ত্রিক নিরাপত্তা বেষ্টনী সংরক্ষণ ও নির্মাণ পরিকল্পনা (সংশোধিত সংস্করণ)' প্রকাশ করেছে।

এই পরিকল্পনা অনুযায়ী, ২০৩০ সাল পর্যন্ত সিচাংয়ের বনাঞ্চলের হার ১২.৬১ শতাংশ ছাড়িয়ে যাবে, তৃণভূমির আচ্ছাদন ৬০ শতাংশেরও বেশি হবে এবং মাটি-পানি সংরক্ষণ হার ৯২.২২ শতাংশে উন্নীত করা হবে। এ ছাড়া অঞ্চলের মোট ভূমির এক-তৃতীয়াংশের বেশি এলাকা প্রকৃতি সংরক্ষিত এলাকা হিসেবে ঘোষণা করা হবে, যার ফলে পরিবেশের গুণগত মান উল্লেখযোগ্যভাবে উন্নত হবে। পরিকল্পনায় আরো উল্লেখ করা হয়েছে যে, উত্তর-পশ্চিম সিচাংয়ের চিয়াংথাং মালভূমির পরিবেশগত সুরক্ষা ও পুনরুদ্ধারের মতো প্রধান প্রকল্প বাস্তবায়ন করা হবে, প্রকৃতি সংরক্ষণ ব্যবস্থার উন্নতি করা হবে এবং আলপাইন বাস্তুতন্ত্র ও পার্বত্য ক্রায়োস্ফিয়ার বৈশিষ্ট্যযুক্ত জাতীয় উদ্যান তৈরির কাজ জোরদার করা হবে।

(তুহিনা/তৌহিদ/শুয়েই)

Rate This Article

How would you rate this article?

মাহফুজ রহমান

মাহফুজ রহমান

ডেস্ক সম্পাদক

৫ বছর ধরে সাংবাদিকতা ও লেখালেখি করছেন।

Our Editorial Standards

We are committed to providing accurate, well-researched, and trustworthy content.

Fact-Checked

This article has been thoroughly fact-checked by our editorial team.

Expert Review

Reviewed by subject matter experts for accuracy and completeness.

Regularly Updated

We regularly update our content to ensure it remains current.

Unbiased Coverage

We strive to present balanced information.