এপ্রিল ২৮, সিএমজি বাংলা ডেস্ক: পাকিস্তানের অন্যতম মর্যাদাপূর্ণ বেসামরিক সম্মাননা 'সিতারা-ই-পাকিস্তান' পেলেন প্রখ্যাত চীনা হৃদরোগ বিশেষজ্ঞ ফান সিয়াংপিন। পাকিস্তানের চিকিৎসা খাতে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ তাকে এই সম্মাননা দেওয়া হয়েছে। চীনের হুনান প্রদেশের রাজধানী ছাংশায় রোববার এক বিশেষ অনুষ্ঠানে পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলি জারদারি এই পুরস্কার প্রদান করেন।
চীনের ফুওয়াই হাসপাতালের ভাইস প্রেসিডেন্ট সিয়াংপিন ও তার দল ২০২৫ সালে পাকিস্তানের প্রায় ২০০ জন স্থানীয় চিকিৎসাকর্মীকে নিবিড় প্রশিক্ষণ দেন।
মূলত শিশুদের জন্মগত হৃদরোগ চিকিৎসার ওপর গুরুত্বারোপ করে সহায়তা প্রকল্পটি চালু করা হয়। এটি ছিল জন্মগত হৃদরোগ চিকিৎসায় চীন ও পাকিস্তানের মধ্যে প্রথম কোনো প্রযুক্তিগত যৌথ উদ্যোগ।
নাহার/ফয়সল
তথ্য ও ছবি: সিনহুয়া।