Wednesday, June 3, 2026
Live

সিনচিয়াং থেকে জার্মানির সরাসরি বিমান চালু

সিএমজি
সিএমজি বাংলা বিভাগ
Published: Updated:
সিনচিয়াং থেকে জার্মানির সরাসরি বিমান চালু

চীনের উত্তর-পশ্চিমাঞ্চলীয় উইগুর স্বায়ত্তশাসিত অঞ্চল সিনচিয়াং থেকে প্রথমবারের মতো জার্মানির সরাসরি যাত্রীবাহী আন্তর্জাতিক ফ্লাইট চালু হয়েছে। চীনের সাউদার্ন এয়ারলাইন্স পরিচালিত নতুন রুটটি সোমবার চালু হয়। এটি দক্ষিণ চীনের কুয়াংচৌ, উত্তর-পশ্চিমের উরুমছি এবং জার্মানির ফ্রাঙ্কফুর্টকে যুক্ত করেছে।

এয়ারলাইনের তথ্য অনুযায়ী, নতুন রুটের ফলে উরুমছি থেকে ফ্রাঙ্কফুর্ট যাত্রা সময় ১০ ঘণ্টা থেকে কমে ৮ ঘণ্টা হবে।

নতুন রুটটি সোমবার ও শুক্রবার বোয়িং ৭৮৭-৯ উড়োজাহাজে পরিচালিত হবে।

এয়ারলাইন কর্তৃপক্ষ আরও জানিয়েছে, এই ফ্লাইট চীন ও ইউরোপের মধ্যে বাণিজ্য, পর্যটন এবং জনগণের যোগাযোগ আরও বাড়াবে। বিশেষ করে জার্মান নাগরিকদের জন্য চীনের ভিসা সুবিধা সহজ হওয়ায় এই রুট আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠবে।

সূত্র: সিএমজি

Rate This Article

How would you rate this article?

সিএমজি

সিএমজি

বাংলা বিভাগ

চায়না মিডিয়া গ্রুপ (CMG) চীনের রাষ্ট্রীয় রেডিও ও টেলিভিশন সম্প্রচারকারী প্রধান কোম্পানি।

Our Editorial Standards

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.