আগামী ২২ ও ২৩ মে ৩২তম এশিয়া-প্যাসিফিক ইকোনমিক কো-অপারেশন (এপেক) বাণিজ্য মন্ত্রীদের সম্মেলনের পর্দা উঠছে পূর্ব চীনের চিয়াংসু প্রদেশের সুচৌ শহরে। শনিবার চীনের বাণিজ্য মন্ত্রণালয় এই ঘোষণা দিয়েছে।
বৈশ্বিক অনিশ্চয়তা, মন্থর অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের নানাবিধ জটিল চ্যালেঞ্জের প্রেক্ষাপটে এই সম্মেলন অত্যন্ত গুরুত্বপূর্ণ। চীনের আন্তর্জাতিক বাণিজ্য প্রতিনিধি ও উপ-বাণিজ্য মন্ত্রী লি ছেংকাং সংবাদ সম্মেলনে জানান, চীন এপেক সদস্য দেশগুলোর সাথে দুটি প্রধান অগ্রাধিকারের ভিত্তিতে ঐক্যমত তৈরিতে কাজ করবে।
সম্মেলনে বিনিয়োগ সহজীকরণ, ইলেকট্রনিক বিল অফ লেডিং, পরিবেশবান্ধব সরবরাহ ব্যবস্থা এবং ডিজিটাল বন্দর নেটওয়ার্কের মতো আধুনিক বিষয়গুলো নিয়ে আলোচনার আয়োজন করবে। বেইজিং আশা করছে, এই সম্মেলন থেকে উচ্চ-মানের উন্মুক্তকরণ, ডিজিটাল সহযোগিতা এবং অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধির একটি শক্তিশালী বার্তা বিশ্বজুড়ে পৌঁছাবে।
চীন এর আগে ২০০১ এবং ২০১৪ সালে এপেক বাণিজ্য মন্ত্রীদের সম্মেলনের আয়োজন করেছিল। আগামী নভেম্বর মাসে দক্ষিণ চীনের শেনচেন শহরে ৩৩তম এপেক ইকোনমিক লিডারস মিটিং বা শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
সূত্র: সিএমজি বাংলা