মে ১২, সিএমজি বাংলা ডেস্ক: জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের অংশ হিসেবে সুদান ও দক্ষিণ সুদানের বিতর্কিত অঞ্চল আবেই এর উদ্দেশে রওনা হয়েছে চীনের তৃতীয় ব্যাচের ‘দ্রুত প্রতিক্রিয়া বাহিনী’। ১২ মাস মেয়াদী এই মিশনে অংশ নিতে তারা একটি সামরিক বিমানে করে চেংচৌ সিনচেং আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন।
চীনের গণমুক্তি ফৌজের সেন্ট্রাল থিয়েটার কমান্ডের ৮৩তম গ্রুপ আর্মির একটি ব্রিগেডের মাধ্যমে এই বিশেষ বাহিনীটি গঠন করা হয়েছে। এই দলটি সেখানে অবস্থানরত পূর্ববর্তী ব্যাচের কাছ থেকে দায়িত্ব বুঝে নেবে।
শান্তিরক্ষা মিশনের এই ব্যাচটি বিভিন্ন বিশেষায়িত বিভাগ নিয়ে গঠিত, যার মধ্যে রয়েছে, পদাতিক বাহিনী, অনুসন্ধানকারী দল, টেলিকমিউনিকেশন ও চালক এবং চিকিৎসা সেবা ইউনিট।
মিশন চলাকালীন এই বাহিনীর প্রধান কাজগুলোর মধ্যে থাকবে মিশন এলাকায় সশস্ত্র টহল দেওয়া, অবরোধ ও তল্লাশি অভিযান পরিচালনা এবং বেসামরিক নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করা।
শুভ/লুৎফর
তথ্য ও ছবি: সিসিটিভি