Tuesday, June 9, 2026
Live

সৃষ্টিশীল পণ্যে ঐতিহ্যের যোগ ঘটাচ্ছেন চীনের তরুণ ডিজাইনাররা

মাহফুজ রহমান
মাহফুজ রহমান ডেস্ক সম্পাদক
Published: Updated:
সৃষ্টিশীল পণ্যে ঐতিহ্যের যোগ ঘটাচ্ছেন চীনের তরুণ ডিজাইনাররা

জুন ৭, সিএমজি বাংলা ডেস্ক: চীনের পূর্বাঞ্চলের শানতোং প্রদেশের উতি কাউন্টির একটি ডিজাইন স্টুডিওতে কিছু একটা ঘটছে। সেখানে মহাব্যস্ত ২২ বছর বয়সী এক তরুণ ডিজাইনার লি চেয়ি, তিনি প্রাচীন চীনা জ্যোতির্বিদ্যা থেকে অনুপ্রাণিত নতুন এক সাংস্কৃতিক ও সৃষ্টিশীল পণ্যের সিরিজ তৈরি করছেন।

তার কম্পিউটার স্ক্রিনে প্রাচীন চীনা জ্যোতির্বিদ্যা ও জ্যোতিষশাস্ত্রের ২৮টি নক্ষত্রমণ্ডলীকে আধুনিক, পরিষ্কার প্রতীক হিসেবে রূপ দেওয়া হয়েছে— যেখানে চীনা নান্দনিকতার স্বতন্ত্র নকশা ফুটে উঠেছে।

লি বলেন, 'তরুণ ডিজাইনারদের উচিত একটি সেতুর মতো কাজ করা। আমাদের পুরোনো ঐতিহ্যকে নতুন অভিব্যক্তি রূপে উপস্থাপন করতে হবে। একই সঙ্গে এর মাধ্যমে তরুণদের সাংস্কৃতিক শিকড় নতুন করে আবিষ্কারে সাহায্য করতে হবে।'

লি একসময় শাংহাইয়ে লেখাপড়া করেছেন। সেখানে কাজও করতেন তিনি। শাংহাইয়ের মতো এক বিশাল মহানগরে তিনি তরুণ ডিজাইনার হিসেবে নিজের শিল্পসত্ত্বা গড়ে তোলেন এবং দৃষ্টিভঙ্গি প্রসারিত করেন। তবুও শেষ পর্যন্ত তিনি তার নিজ শহর উতিতে ফিরে এসে নিজের ব্যবসা শুরুর সিদ্ধান্ত নেন। ঐতিহাসিকভাবে লবণ উৎপাদন ও মাছ ধরার জন্য পরিচিত এই জেলা সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্যের অধিকারী।

বিস্তৃত বাজার গবেষণার পর লি দেখেন যে উতির প্রাচীন শহর, উপকূলীয় সংস্কৃতি ও লোকজ রীতিনীতি এখনো অনেকটাই অনাবিষ্কৃত সৃজনশীল অনুপ্রেরণার উৎস।

এই সুযোগকে কাজে লাগিয়ে তিনি স্থানীয় সাংস্কৃতিক উপাদানকে আধুনিক ভোক্তাদের উপযোগী তরুণ-ঘরানার সৃষ্টিশীল পণ্যে রূপ দিতে শুরু করেন।

উতির প্রাচীন শহরকে কেন্দ্র করে লি ইতোমধ্যে ৩০টিরও বেশি পণ্য তৈরি করেছেন। সবচেয়ে জনপ্রিয়গুলোর একটি হলো একটি ফ্রিজ ম্যাগনেট, যা পুরোনো শহর ভ্রমণে নৌকার টিকিট থেকে অনুপ্রাণিত।

লি বলেন, 'আমি লোটাস বে, প্রাচীন শহর ও হাইফেং টাওয়ারের মতো স্থানীয় স্থাপনাগুলো ডিজাইনে যুক্ত করেছি। ম্যাগনেটের ছোট নৌকাটি ডানে-বামে স্লাইড করতে পারে, যাতে ভ্রমণকারীরা খেলার মাধ্যমে তাদের ভ্রমণের অভিজ্ঞতা আবারও ফিরিয়ে আনতে পারেন।'

লি একা নন। চীজুড়ে এখন অনেক তরুণ ডিজাইনার তাদের অনুপ্রেরণার জন্য ঐতিহ্য ও স্থানীয় সংস্কৃতির দিকে ঝুঁকছেন।

চীনের পূর্বাঞ্চলের আনহুই প্রদেশের আনছিং (Anqing), হুয়াং শেন ডজনখানেক পণ্য তৈরি করেছেন হুয়াংমেই অপেরায় অনুপ্রাণিত হয়ে। একইভাবে মধ্য চীনের হ্যনান (Henan) প্রদেশের লুওইয়াং (Luoyang)-এ তরুণ উদ্যোক্তারা শহরের বিখ্যাত পিওনি সংস্কৃতি এবং থাং রাজবংশের ত্রিবর্ণ গ্লেজড সিরামিকের উপাদানকে কফি, পেস্ট্রি ও অন্যান্য খাবারের সঙ্গে যুক্ত করেছেন।

লি বলেন, 'সাংস্কৃতিক পণ্য মানে শুধু ঐতিহ্যবাহী নকশা পণ্যে ছাপানো নয়। মূল বিষয় হলো ঐতিহ্য ও আধুনিক জীবনের মধ্যে স্বাভাবিক একটি সংযোগ খুঁজে বের করা।'

সাম্প্রতিক বছরগুলোতে চীনা সংস্কৃতি আন্তর্জাতিকভাবে আরও পরিচিতি পেয়েছে। এছাড়া চীন ভ্রমণে পর্যটকের সংখ্যাও বেড়েছে। ফলে সাংস্কৃতিক ও সৃজনশীল উপাদানসমৃদ্ধ পণ্যগুলো মানুষের কাছে চীনা সংস্কৃতি বোঝার একটি গুরুত্বপূর্ণ জানালা হয়ে উঠছে।

মে মাসের মাঝামাঝি সময়ে চীন সফররত ইলন মাস্কের পুত্রের হাতে থাকা একটি চীনা স্টাইলের বাঘের মাথার ব্যাগ অনলাইনে বেশ ভাইরাল হয়। উত্তর-পশ্চিম চীনের ঐতিহ্যবাহী বাঘ-মাথার টুপি ও জুতার নকশা থেকে অনুপ্রাণিত হয়ে এই ব্যাগটি ডিজাইন করেন তরুণ ডিজাইনার লিউ সিওয়েই (Liu Siwei)।

লি বলেন, বিদেশি ক্রেতারা হয়তো চীনের ইতিহাস বা এসব নকশার সাংস্কৃতিক অর্থ পুরোপুরি না-ও বুঝতে পারেন, তবে তারা এর শিল্পমান ও প্রাচ্যের নান্দনিকতা সহজেই অনুভব করতে পারেন।

এই চিন্তা মাথায় রেখে লি চীনা ঐতিহ্যকে গ্রাফিক্স, নকশা ও রঙের মাধ্যমে উপস্থাপন করার চেষ্টা করছেন, যা তার মতে আন্তঃসাংস্কৃতিক যোগাযোগের একটি সাধারণ ভাষা হতে পারে।

চীনা ঘোড়ার বছর (চন্দ্র নববর্ষ) হিসেবে পালিত হওয়া ২০২৬ সালকে ঘিরে লি একটি ঘোড়া-থিমযুক্ত নকশা তৈরি করেছেন। সেখানে দেখা যায়, তিনটি ঘোড়া দৌড়ে এগিয়ে যাচ্ছে—যা শক্তি ও অগ্রগতির প্রতীক।

তিনি বলেন, 'তিনটি ঘোড়ার রঙ এসেছে চীনা ঐতিহ্যবাহী রঙপ্যালেট থেকে—ক্রিমসন, এমেরাল্ড এবং ইন্ডিগো। তাদের শরীরে পুরোনো কাঠের ব্লক প্রিন্ট নববর্ষের ছবির ঐতিহ্যবাহী নকশাও ব্যবহার করা হয়েছে, যা লোকশিল্পের সরল সৌন্দর্যকে ধরে রাখে।'

এই নকশাটি একাধিক সাংস্কৃতিক পণ্যে ব্যবহার করা হয়েছে। তার তৈরি কাজগুলো তুরস্ক, কানাডা এবং ইন্দোনেশিয়াসহ বিভিন্ন দেশ ও অঞ্চলে ঘুরে আসা একটি বৈশ্বিক ডিজাইন প্রদর্শনীতে নির্বাচিত হয়েছে।

সাকিব/

তথ্য ও ছবি: সিনহুয়া

Rate This Article

How would you rate this article?

মাহফুজ রহমান

মাহফুজ রহমান

ডেস্ক সম্পাদক

৫ বছর ধরে সাংবাদিকতা ও লেখালেখি করছেন। তিনি মূলত শিক্ষাবিষয়ক এক্সপার্ট। তিনি লেখাপড়া, চাকরি বা ক্যারিয়ার, বিদেশে উচ্চশিক্ষা, প্রযুক্তি ইত্যাদি বিষয়ে নিয়মিত লেখালেকি ও সংবাদ সম্পাদনা করেন।

Our Editorial Standards

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.