Thursday, June 4, 2026
Live

স্পেনের গাড়ি-বাজারে জোরাল পদচারণা চীনা ব্র্যান্ডের

সিএমজি
সিএমজি বাংলা বিভাগ
Published: Updated:
স্পেনের গাড়ি-বাজারে জোরাল পদচারণা চীনা ব্র্যান্ডের

জুন ৩, সিএমজি বাংলা ডেস্ক: ইউরোপের অন্যতম প্রধান গাড়ির বাজার স্পেনে দ্রুত নিজেদের আধিপত্য বিস্তার করছে চীনা ব্র্যান্ডগুলো। চীনের শিল্প খাতের তথ্য অনুযায়ী, ২০২৬ সালের প্রথম চার মাসেই স্পেনের মোট নতুন নিবন্ধিত গাড়ির ১৩ দশমিক ৭ শতাংশই ছিল চীনা ব্র্যান্ডের দখলে।

চলতি বছরের জানুয়ারি থেকে এপ্রিল মাসের মধ্যে স্পেনে মোট ৪ লাখ ৭ হাজার ৩৮৯টি গাড়ি নিবন্ধিত হয়েছে। এর মধ্যে চীনা ব্র্যান্ডের গাড়ির সংখ্যা ছিল ৫৫ হাজার ৯৭২টি।

স্পেনের অটোমোবাইল ডিলার অ্যাসোসিয়েশনের ফেডারেশন ‘ফ্যাকন অটো’ এর যোগাযোগ পরিচালক রাউল মোরালেস সংবাদ সংস্থা সিনহুয়াকে জানান, সাধারণ মানুষ ও পরিবারের কাছে গাড়ি বিক্রির হিসাব বিবেচনা করলে চীনা ব্র্যান্ডগুলোর এই অংশীদারত্ব বা মার্কেট শেয়ার ২০ শতাংশে গিয়ে ঠেকে।

মোরালেস বলেন, ‘আমরা আগামী দুই থেকে তিন বছরের মধ্যে বাজারে এদের প্রায় ৩০ শতাংশ শেয়ার দেখতে পাচ্ছি। প্রথম প্রান্তিক বা কোয়ার্টারেই যেখানে বাজারে ২০ শতাংশ অনুপ্রবেশ ঘটেছে, সেখানে চলতি বছরের শেষ নাগাদ এই শেয়ার আরও বৃদ্ধি পাবে বলে আশা করা যায়।’

তিনি আরও বলেন, এই দ্রুত প্রবৃদ্ধি অন্য পরিপক্ব বাজারগুলোর মতোই। উদাহরণস্বরূপ, চিলির বাজারে চীনা ব্র্যান্ডগুলো মাত্র ১০ বছরে ৪০ শতাংশ আধিপত্য বিস্তার করতে সক্ষম হয়েছিল।

চীনা গাড়িগুলোর এই অভাবনীয় সাফল্যের পেছনে সুপরিকল্পিত ব্র্যান্ড-বিল্ডিং এবং বড় বিনিয়োগকে মূল কারণ হিসেবে দেখছেন মোরালেস। তিনি বলেন, চীনা কোম্পানিগুলো তাদের ব্র্যান্ডের অবস্থান তৈরিতে প্রচুর অর্থ ও শ্রম বিনিয়োগ করেছে এবং তারা খুব দ্রুত এটি করতে পেরেছে। ফলে ক্রেতারা এখন তাদের গাড়িগুলোকে প্রতিযোগিতামূলক মূল্যে মানসম্মত পণ্য হিসেবে বিবেচনা করছে। স্পেনের মতো মূল্য সংবেদনশীল বাজারে এটি একটি বিশাল সুবিধা বলে তিনি মন্তব্য করেন।

শুভ/ফয়সল

তখ্য ও ছবি: সিনহুয়া

Rate This Article

How would you rate this article?

সিএমজি

সিএমজি

বাংলা বিভাগ

চায়না মিডিয়া গ্রুপ (CMG) চীনের রাষ্ট্রীয় রেডিও ও টেলিভিশন সম্প্রচারকারী প্রধান কোম্পানি।

Our Editorial Standards

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.