Saturday, June 27, 2026
Live

হরমুজ প্রণালিতে উত্তেজনা: যুক্তরাষ্ট্রকে ইরানের হুঁশিয়ারি

সিএমজি
সিএমজি বাংলা বিভাগ
Published: Updated:
হরমুজ প্রণালিতে উত্তেজনা: যুক্তরাষ্ট্রকে ইরানের হুঁশিয়ারি

ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী- আইআরজিসি যুক্তরাষ্ট্রকে সতর্ক করে বলেছে যে, তেহরানের তেলবাহী ট্যাংকার বা বাণিজ্যিক জাহাজে যে কোনো হামলার জবাবে মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন সামরিক ঘাঁটি ও শত্রুপক্ষের জাহাজের ওপর তীব্র আঘাত করবে তারা।

শনিবার সামাজিক মাধ্যম এক্সে এক পোস্টে আইআরজিসির নৌবাহিনী এ হুঁশিয়ারি দেয়। হরমুজ প্রণালি ও এর আশপাশে বৃহস্পতি ও শুক্রবার বেশ কয়েকবার সংঘর্ষে জড়ায় ইরান ও যুক্তরাষ্ট্র। এরপরই এমন সতর্কবার্তা দিল ইরান।

আইআরজিসির মহাকাশ বিভাগও দাবি করেছে, ইতোমধ্যে অঞ্চলটিতে মার্কিন জাহাজকে লক্ষ্যবস্তু বানিয়েছে তাদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন। গেল ২৮ ফেব্রুয়ারি থেকে হরমুজ প্রণালিতে নিয়ন্ত্রণ জোরদার করে ইরান। ওই সময় ইসরায়েল-যুক্তরাষ্ট্র যৌথভাবে ইরানের ভূখণ্ডে হামলা চালানোর পর তেহরান যুক্তরাষ্ট্র ও ইসরায়েল সংশ্লিষ্ট জাহাজ চলাচলে নিষেধাজ্ঞা আরোপ করে।

সূত্র: সিএমজি বাংলা

Rate This Article

How would you rate this article?

সিএমজি

সিএমজি

বাংলা বিভাগ

চায়না মিডিয়া গ্রুপ (CMG) চীনের রাষ্ট্রীয় রেডিও ও টেলিভিশন সম্প্রচারকারী প্রধান কোম্পানি।

Our Editorial Standards

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.