Monday, May 4, 2026
Live

হাজার কোটি ডাউনলোড ছাড়িয়ে চীনের এআই মডেল

হাজার কোটি ডাউনলোড ছাড়িয়ে চীনের এআই মডেল

এপ্রিল ২৮, সিএমজি বাংলা ডেস্ক: চীনের নিজস্বভাবে তৈরি ওপেন সোর্স বৃহৎ ভাষা মডেল (এলএলএম) বিশ্বজুড়ে এক হাজার কোটিরও বেশি বার ডাউনলোড হয়েছে। পাশাপাশি কৃত্রিম বুদ্ধিমত্তা–সংক্রান্ত পেটেন্টের সংখ্যায়ও বিশ্বে শীর্ষে রয়েছে চীন। এ খাতে বৈশ্বিক মোট পেটেন্টের প্রায় ৬০ শতাংশই চীনের দখলে।

চীনে বর্তমানে এআই–ভিত্তিক প্রতিষ্ঠানের সংখ্যা ৬ হাজার ২০০ ছাড়িয়েছে। ২০২৫ সালে দেশটির মূল এআই শিল্পের বাজারমূল্য দাঁড়ায় ১ দশমিক ২ ট্রিলিয়ন ইউয়ান।

সম্প্রতি একাধিক প্রযুক্তি প্রতিষ্ঠান তাদের ওপেন সোর্স এআই মডেলের নতুন সংস্করণ উন্মোচন করেছে। গত সপ্তাহে ডিপসিক তাদের নতুন ভি-৪ মডেল প্রকাশ করেছে। একই সময় আলিবাবার ছিওয়েন, মুনশট এআই এবং টেনসেন্ট-এর হুনইউয়ান মডেলও হালনাগাদ করা হয়েছে।

নতুন প্রজন্মের এআই মডেল উন্নয়নে মূলত কম্পিউটিং খরচ কমানো, শিল্পক্ষেত্রে ব্যাপক প্রয়োগ বাড়ানো, বিশেষায়িত সক্ষমতা উন্নত করা এবং এজ ডিভাইসে ব্যবহারের উপযোগিতা বাড়ানোর দিকে গুরুত্ব দেওয়া হচ্ছে।

প্রযুক্তিগত অগ্রগতির ফলে চীনের ওপেন সোর্স মডেলগুলো বৈশ্বিক ওপেন সোর্স এআই ইকোসিস্টেমে গুরুত্বপূর্ণ উৎস হিসেবে উঠে এসেছে।

বিশ্বের বৃহত্তম ওপেন সোর্স এআই প্ল্যাটফর্ম হাগিং ফেস প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, গত এক বছরে তাদের প্লাটফর্মে ডাউনলোড হওয়া বৃহৎ ভাষা মডেলের ৪১ শতাংশই ছিল চীনে তৈরি।

ফয়সল/সাকিব

তথ্য ও ছবি: সিজিটিএন

Rate This Article

How would you rate this article?

মাহফুজ রহমান

মাহফুজ রহমান

ডেস্ক সম্পাদক

৫ বছর ধরে সাংবাদিকতা ও লেখালেখি করছেন।

Our Editorial Standards

We are committed to providing accurate, well-researched, and trustworthy content.

Fact-Checked

This article has been thoroughly fact-checked by our editorial team.

Expert Review

Reviewed by subject matter experts for accuracy and completeness.

Regularly Updated

We regularly update our content to ensure it remains current.

Unbiased Coverage

We strive to present balanced information.