Monday, May 4, 2026
Live

হোয়াইট হাউস করেসপন্ডেন্টস ক্লাবের নৈশভোজে হামলাকারীর লক্ষ্য ছিল মার্কিন সরকারি কর্মকর্তারা

হোয়াইট হাউস করেসপন্ডেন্টস ক্লাবের নৈশভোজে হামলাকারীর লক্ষ্য ছিল মার্কিন সরকারি কর্মকর্তারা

এপ্রিল ২৭: হোয়াইট হাউস করেসপন্ডেন্টস ক্লাবের নৈশভোজে হামলাকারী কোল অ্যালেনের আক্রমণের লক্ষ্য ছিল মার্কিন সরকারের কর্মকর্তারা। যুক্তরাষ্ট্রের গণমাধ্যম গতকাল (রোববার) জানায়, গত ২৫ এপ্রিল হামলার কয়েক মিনিট আগে, তার পরিবারকে বিষয়টি জানিয়ে একটি বার্তা পাঠায় হামলাকারী।

সিএনএন এবং অন্যান্য গণমাধ্যম এই বিষয়ে অবগত সূত্রের বরাত দিয়ে জানায়, অ্যালেন ঘটনার প্রায় ১০ মিনিট আগে তার পরিবারকে একটি ইমেল পাঠিয়ে নিজেকে একজন "বন্ধুত্বপূর্ণ মার্কিন গুপ্তঘাতক" হিসেবে পরিচয় দেয়। ইমেলে অ্যালেন উল্লেখ করে, "এই প্রশাসন যা কিছু করেছে, তা ভেবে আমার রাগ হচ্ছে।" তবে সে সরাসরি প্রেসিডেন্ট ট্রাম্পের নাম উল্লেখ করেনি।

ইমেলে অ্যালেন আরও জানায়, মার্কিন সরকারি কর্মকর্তারা সবাই তার আক্রমণের লক্ষ্যবস্তু। সে ওয়াশিংটন হিলটন হোটেলের নিরাপত্তা-ব্যবস্থার ঘাটতি নিয়ে উপহাসও করে, যেখানে নৈশভোজটি অনুষ্ঠিত হয়েছিল। সে সেখানকার নিরাপত্তাব্যবস্থাকে ‘অবিশ্বাস্য’ বলে অভিহিত করে। (রুবি/আলিম/সুবর্ণা)

Rate This Article

How would you rate this article?

মাহফুজ রহমান

মাহফুজ রহমান

ডেস্ক সম্পাদক

৫ বছর ধরে সাংবাদিকতা ও লেখালেখি করছেন।

Our Editorial Standards

We are committed to providing accurate, well-researched, and trustworthy content.

Fact-Checked

This article has been thoroughly fact-checked by our editorial team.

Expert Review

Reviewed by subject matter experts for accuracy and completeness.

Regularly Updated

We regularly update our content to ensure it remains current.

Unbiased Coverage

We strive to present balanced information.