চীনের জাতীয় কলেজ বা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা ‘কাওখাও’ ২০২৬ রোববার শুরু হয়েছে। দেশজুড়ে প্রায় ১ কোটি ২৯ লাখ শিক্ষার্থী উচ্চশিক্ষার স্বপ্ন পূরণের লক্ষ্যে পরীক্ষাকেন্দ্রে অংশ নিচ্ছে।
পরীক্ষার্থীদের সহায়তায় কেন্দ্রগুলোর বাইরে অভিভাবক ও শিক্ষকরা উৎসাহ জোগাচ্ছেন। একই সঙ্গে শিক্ষা, জননিরাপত্তা, পরিবহন ও স্বাস্থ্য বিভাগসহ বিভিন্ন সরকারি সংস্থা সমন্বিতভাবে পরীক্ষার নিরাপদ ও সুষ্ঠু আয়োজন নিশ্চিত করতে কাজ করছে।
ট্রাফিক নিয়ন্ত্রণ, শব্দদূষণ কমানো, তাপপ্রবাহ মোকাবিলা, খাদ্য নিরাপত্তা, মানসিক সহায়তা, বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের জন্য সেবা এবং দুর্যোগ মোকাবিলা প্রস্তুতিসহ নানা পদক্ষেপ নেওয়া হয়েছে।
চীনে ‘কাওখাও’ শুধুমাত্র একটি পরীক্ষা নয়; এটি অধ্যবসায়, সুযোগ এবং আগামী প্রজন্মের প্রতি সমাজের সম্মিলিত অঙ্গীকারের প্রতীক।
সিএমজি